হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ভারতকে গাভাস্কারের সতর্কবার্তা

ক্রীড়া ডেস্ক    

দুর্দান্ত ছন্দে আছেন জ্যাকস। এই অলরাউন্ডারকে নিয়ে ভারতকে সতর্ক করেছেন গাভাস্কার। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে ভারত। তার আগে ইংলিশদের ব্যাটিং অলরাউন্ডার উইল জ্যাকসকে নিয়ে ভারতীয় দলকে সতর্ক করে দিলেন কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন জ্যাকস। ৭ ম্যাচে এক ফিফটিতে তাঁর সংগ্রহ ১৯১ রান। সুপার এইটের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ বলে ৩২ রানের ইনিংস খেলে ইংল্যান্ডের জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ ছাড়া বল হাতে নিয়েছেন ৭ উইকেট। ৭ ম্যাচে চারবার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন জ্যাকস। এমন ফর্মে থাকা একজন ক্রিকেটার প্রতিপক্ষের জন্য কতটা হুমকি হতে পারেন সেটা ভালোভাবেই বুঝতে পারছেন গাভাস্কার।

জ্যাকসকে নিয়ে গাভাস্কার বলেন, ‘পিচে একটু টার্ন থাকলে জ্যাকস বিপজ্জনক হয়ে ওঠতে পারে। স্যামসন, সূর্যকুমার বা হার্দিক পান্ডিয়া তাঁকে কীভাবে সামলাবেন সেটাই এখন আসল কথা। সে দুর্দান্ত ছন্দে আছে। সাত নম্বরে তাঁর মতো একজন থাকা বড় সুবিধা—যেমন শিবম দুবে ভারতের জন্য। সে হয়তো ভারতের বাঁ-হাতের ব্যাটারদের বিপক্ষে বেশি বল করতে পারবে না। সে ক্ষেত্রে তার বিপক্ষে ডানহাতি ব্যাটারদের ওপরই বাড়তি চাপ থাকবে।’

জ্যাকসকে দুবের সঙ্গে তুলনা করে গাভাস্কার বলেন, ‘জ্যাকস হলো দুবের মতো। ভারতের ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে আমরা যা দেখেছি, দুবে এসে এক ওভারে দুইটি বাউন্ডারি হাঁকিয়ে দলের চাপ কমিয়েছিল।’

ভারত-ইংল্যান্ড ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াই দেখার অপেক্ষায় গাভাস্কার। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অঘোষিত কোয়ার্টার ফাইনালের মতোই এটি হবে একটি ‘ক্র্যাকার’ ম্যাচ। দুই দলই সমান শক্তিশালী—ব্যাটিং, বোলিং, মিডল অর্ডার, ফিনিশাররা সব আছে। বৈচিত্র্যও আছে এবং প্রচুর টি-টোয়েন্টি অভিজ্ঞতা আছে।’

অতিরিক্ত গতিতে বাইক চালানোর শাস্তি পেলেন ধোনি

বাবর বাদ, ছয় নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

অভিষেকের সিংহাসন দখলের আরও কাছে পাকিস্তানি ক্রিকেটার

বাংলাদেশের বিপক্ষে নতুন অধ্যায় শুরু করবেন সাবেক পাকিস্তান অধিনায়ক

‘সাকিব ভাই থাকলে দলের কম্বিনেশন ভালো হয়’

ভারতীয় দর্শকদের চুপ করিয়ে দিতে চায় ইংল্যান্ড

নিউজিল্যান্ডকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা

পাকিস্তানের সাবেক আম্পায়ারের পিসিবির চাকরি ছাড়ার কারণ তাহলে এই

শান্তদের হারিয়ে চার বছর পর চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল

মধ্যপ্রাচ্যের যুদ্ধের বলি ইংল্যান্ডও