হোম > খেলা > ক্রিকেট

বুলবুলদের কাছে কাগজ চেয়েছে আইসিসি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর সরকারি হস্তক্ষেপের বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে আইসিসির লিগ্যাল কমিটি। গত পরশু আইসিসির আইনি বিভাগের সঙ্গে একটি ভার্চুয়াল সভায় বসেছিলেন আমিনুল ইসলাম বুলবুলসহ তাঁর কমিটির সদস্যরা।

সূত্র জানায়, তদন্ত কমিটির প্রতিবেদনে সর্বশেষ নির্বাচন নিয়ে সুনির্দিষ্টভাবে কাউকে দোষারোপ করা না হলেও কেন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, এ বিষয়ে জানতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসির) সঙ্গে যোগাযোগ করবে আইসিসি। সাম্প্রতিক সময়ে কারা, কেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে রিট করেছে, সে ব্যাপারেও বিস্তারিত জানতে চেয়েছে আইসিসির আইনি বিভাগ। তারা বুলবুলদের কাছে আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছে। সবকিছু পর্যালোচনা করে একটি প্রতিবেদন তৈরি করে আইসিসির বোর্ডে জমা দেবে লিগ্যাল কমিটি।

আইসিসির চেয়ারম্যান জয় শাহর ‘সবুজ সংকেত’ নিয়ে যে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে—এটা এক প্রকার ‘ওপেন সিক্রেট’ই। এখানে আইসিসির নীতিনির্ধারকদের অবস্থান বুলবুলদের পক্ষে থাকার সম্ভাবনা তাই ক্ষীণ। আইসিসির সিদ্ধান্ত যদি সঠিক মনে না করে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন আগের পরিচালনা পর্ষদ, তাদের আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার কথাও শোনা যাচ্ছে।

এক দিনের মধ্যে আজ আবার সভায় বসছে তামিমের নেতৃত্বাধীন বর্তমান অ্যাডহক কমিটি। গত পরশু বিসিবি প্রধান জানিয়েছিলেন, তাঁরা নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। তামিমদের পরিকল্পনা জুনের প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন আয়োজন করে ফেলা। নির্বাচনে তামিমসহ অ্যাডহক কমিটির অধিকাংশ সদস্যেরই অংশ নেওয়ার কথা শোনা যাচ্ছে।

কংগ্রেসের বিরুদ্ধে বোমা ফাটালেন ভারতের সাবেক ক্রিকেটার

বাংলাদেশে এসে ১৯ বছর আগের ঘটনা মনে পড়ল বাবরের

‘ভারতীয় বোর্ড আইসিসিকে নিয়ন্ত্রণ করে’

পাকিস্তান সিরিজে নতুন ফিল্ডিং কোচ পাচ্ছে বাংলাদেশ

বিনা পয়সায় কারা দেখতে পারবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

ধুন্ধুমার ব্যাটিং করা সূর্যবংশী কি ভারতীয় দলের জন্য প্রস্তুত

আইসিসির র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ

বুমরা নিজেকে কোথায় হারালেন

৪৮ ধাপ এগোলেন বাংলাদেশের সুলতানা

‘টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে কখনোই আমাকে মূল্যায়ন করা হয়নি’