হোম > খেলা > ক্রিকেট

আফগানদের উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা

বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ। সেই সিরিজে চ্যাম্পিয়ন বাংলাদেশ। গতকাল সহজ জয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা। আবুধাবির টোলেরেন্সে ফাইনালে আফগানিস্তানের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬০ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। 

টসে জিতে ব্যাটিংয়ে নেমে আফগানরা ভালো শুরুর আভাস দিলেও মাহফুজুর রহমানের ধাক্কায় বেশিদূর এগোতে পারেনি। দলীয় ২৯ রানে ভাঙে ওপেনার হিজবুল্লাহ দুরানি (১৩) ও ওয়াফিউল্লাহর (২৭) জুটি। এরপর ৫৩ থেকে ৬০ রানের মধ্যে আরও চার উইকেট হারায় আফগানিস্তান।

তবে মোহাম্মদ হারুনের ব্যাটে ঘুরে দাঁড়াতে চেষ্টা করে তারা। নবম উইকেট হিসেবে ৬২ বলে ৬৫ রান করে তিনি বোল্ড হোন রাফি উজ্জামানের বলে। আফগানিস্তান ৩৭ ওভারে গুটিয়ে যায় যায় ১৪৩ রানে। ১০ ওভারে ২৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন মাহফুজুর। ম্যাচসেরাও তিনি। 

লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশ প্রথম উইকেট হারায় ২১ রানে। দুর্দান্ত শুরুর পর বাশির আহমেদের বলে বোল্ড হোন ওপেনার আশিকুর রহমান শিবলি (১৭)। তবে দ্বিতীয় উইকেটে জিশান আলমের (৩৫) সঙ্গে ৪১ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন রিজওয়ান চৌধুরি (৪৩)। জিশানের বিদায়ের পর আরিফুল ইসলামের (২২) সঙ্গে জুটি গড়ে বাংলাদেশকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন এই ওপেনার। ৪৯ বলে ৪৩ রান করেন তিনি। দলের জয়ের বাকি কাজটা সারেন দুই অপরাজিত ব্যাটার আহরান আমিন (৫) ও শিহাব জেমস (৭)।

শ্রীলঙ্কা সিরিজের আগে খুশির খবর পেল ভারত

দলের সঙ্গে থাকলেও কেন খেলতে পারবেন না পাকিস্তানি ক্রিকেটার

আইসিসির বিশ্বকাপের প্রচারে বাংলাদেশের খেলা নেই

বাংলাদেশ সিরিজ দিয়েই ভালো প্রস্তুতি সারতে চান অস্ট্রেলিয়ার তারকা পেসার

হারের পর সাকিবকে নিয়ে কী বললেন লঙ্কান ক্রিকেটার

কোন কোন ভেন্যুতে হবে বিশ্বকাপ, জানাল আইসিসি

‘২৩ বছরে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের আরও খেলা উচিত ছিল’

ইংল্যান্ডের নতুন কোচ ফ্লেমিং, অধিনায়ক রুট

সাকিবের নেতৃত্বে লিজেন্ডসদের টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ, আরও আছেন যাঁরা

ক্রিকেটকে বিদায় বলে দিলেন ভারতের সাবেক অধিনায়ক