হোম > খেলা > ক্রিকেট

বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বৃষ্টিতে থেমে আছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। ছবি: ক্রিকইনফো

সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ানের জুটি ভাঙতেই পারছিল না বাংলাদেশ। অবশেষে তাইজুল ইসলাম তাঁদের শতরানের জুটি ভেঙেছেন ঠিকই। কিন্তু স্বাগতিকেরা উদযাপন করতে না করতেই বাদ সাধল বেরসিক বৃষ্টি।

৯০তম ওভারের চতুর্থ বলে রিজওয়ানকে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। তাতে ভেঙে যায় ষষ্ঠ উইকেটে সালমান আলী আগা ও রিজওয়ানের ১৫৭ বলে ১১৯ রানের জুটি। এই জুটি ভাঙার পরই মাঠ কাভারে ঢাকা হয়। কিছুক্ষণ পর মুষলধারে নামে বৃষ্টি। নির্ধারিত সময়ের আগে তাই দেওয়া হয় চা পানের বিরতি। আপাতত বৃষ্টির বাগড়ায় বন্ধ রয়েছে ম্যাচ। ৮৯.৪ ওভারে ৬ উইকেটে ৩৪৯ রান করেছে পাকিস্তান।

পাকিস্তান অবশ্য তাদের ষষ্ঠ উইকেট হারাতে পারত ২৩০ রানেই। সবে মাত্র সালমান-রিজওয়ান ব্যাটিংয়ে এসেছেন। রানের খাতাও খুলতে পারেননি। এমন অবস্থায় ৬৫তম ওভারের প্রথম বলে তাসকিন আহমেদের বলে সালমান ডিফেন্স করতে যান। এজ হওয়া বল উইকেটরক্ষক লিটন দাস ক্যাচ ধরতেই উদযাপন শুরু হয়ে যায়। কিন্তু উদযাপন শুরুর কয়েক সেকেন্ড পরই আম্পায়ার নো বলের সংকেত দিলে তা ‘হরিষে বিষাদে’ পরিণত হয়। টিভি রিপ্লেতে দেখা যায়, তাসকিনের পা দাগের অনেক বাইরে পড়েছে।

তাসকিনের নো বল থেকে বেঁচে যাওয়ার পর সালমান সুযোগটা দুহাত ভরে কাজে লাগিয়েছেন। ৯০ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৫ রান করে অপরাজিত থাকেন। তাঁর সঙ্গী রিজওয়ানও ফিফটি করেছেন। ৭৯ বলে ৮ চারে ৫৯ রান করেছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার। বাংলাদেশের মিরাজ ও তাসকিন ৩ ও ২ উইকেট নিয়েছেন। পাকিস্তানি ওপেনার আজান আওয়াইস টেস্ট অভিষেকে ১০৩ রান করেছেন।

জিম্বাবুয়ে সিরিজকেই কেন এত গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, পাকিস্তানের কী হবে

বিশ্বকাপের মাঝপথে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

ক্যাচ মিসের খেসারত দিয়ে ভারতের কাছে হারল বাংলাদেশ

এবারও হাত মেলাননি বাংলাদেশ-ভারতের অধিনায়কেরা

অস্ট্রেলিয়া সিরিজ থেকে এক পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর সুসংবাদ-দুঃসংবাদ দুটোই পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

আইসিসির মাসসেরার পুরস্কার পেলেন মুশফিক

দেড় যুগ পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ