হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপ খেলতে না পেরে আমি কোমায় যাইনি, বলছেন সাইফ

ক্রীড়া ডেস্ক    

প্রথমবার বিশ্বকাপ খেলার সুযোগ ছিল সাইফের। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পেরে মানসিক কোমায় চলে গিয়েছিল দুই ক্রিকেটার–গতকাল সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন। তার পরপরই একই ইস্যুতে ফেসবুকে এক বার্তা দেন সাইফ হাসান।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে হৃদয় ভেঙেছে বলে জানান সাইফ। তাঁর এই পোস্টের পর সালাহ উদ্দীনের ওই মন্তব্যের সত্যতা বেড়ে যায় ভক্তদের কাছে। নেটিজেন এবং ভক্তরা ধরেই নেয়, কোমায় চলে যাওয়া ওই দুই ক্রিকেটারের একজন সাইফ। তবে এই ব্যাটার জানালেন, কোমায় চলে যাওয়া ক্রিকেটারের তালিকায় নেই তিনি।

আজ সংবাদমাধ্যমকে সাইফ বলেন, ‘জানি না স্যার (মোহাম্মদ সালাহ উদ্দীন) কাকে নিয়ে বলেছেন। কিন্তু আমি তো না, আমি কোমায় যাইনি। যারা দলে ছিল সবাই কষ্ট পেয়েছে (টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পেরে)। এটা অস্বীকার করার কিছু নেই। আমার স্ট্যাটাসটা ছিল অদম্য কাপ খেলেছি, সেখান থেকে ভালো একটা শেপে আসতে পেরেছি। সেটা একটা স্বস্তিকর বিষয়। আমি এটাই শেয়ার করেছি।’

গতকাল সাংবাদিকদের সালাহ উদ্দীন বলেছিলেন, ‘দেখুন একটা ছেলে যখন বিশ্বকাপ খেলবে, সে তার ২৭ বছরের স্বপ্ন এখানে নিয়ে এসেছে। স্বপ্নটা আপনি এক সেকেন্ডের মধ্যে নষ্ট করে দিলেন। আমি তো জানি আমার দুই ক্রিকেটার কোমায় চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে কোথায় নাকি হারিয়ে গিয়েছিল। তাকে যে টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি, এটাই অনেক। আমার কোচিং ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় সফলতা।’

এরপর শুক্রবার ওই ফেসবুক পোস্টে সাইফ লেখেন, ‘সাইফ লিখেছেন, ‘সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ মেহেরবান। আলহামদুলিল্লাহ। বিশ্বকাপ খেলতে না পারার সেই হৃদয়ভাঙা অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসা সহজ ছিল না—কারণ সেটাই ছিল আমার প্রথম বিশ্বকাপ, আজীবনের এক স্বপ্ন, যার পেছনে ছিল অসংখ্য পরিশ্রম ও ত্যাগ।’

সাইফ আরও লেখেন, ‘আমি নিশ্চিত, আল্লাহ আমাদের সবার জন্য আরও ভালো কিছু পরিকল্পনা করে রেখেছেন, কারণ তিনিই সর্বশ্রেষ্ঠ। ওই সময়টা কাটিয়ে ওঠা আমার জন্য মোটেও সহজ ছিল না। তবে সেই কঠিন সময়ে যারা মানসিকভাবে আমাকে সমর্থন করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।’

সুপার এইটের আগে ভারতীয় দলে চোটের হানা

দ্য হান্ড্রেডে পাকিস্তানিদের না দেখলে হতাশ হবেন ইংলিশ অধিনায়ক

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে চিন্তার কারণ বৃষ্টি

শূন্যের হ্যাটট্রিক করা অভিষেকেই আস্থা ভারতের

সুপার এইটের শুরুটা কেমন হবে পাকিস্তানের

বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারবে না ভারত

সেদিন কোচের সামনে কেন বোতল ছুড়ে মেরেছিলেন পাকিস্তান অধিনায়ক

বিশ্বকাপের মাঝপথে দেশে ফেরার কথা ভাবতেও পারছেন না অস্ট্রেলিয়ার স্পিনার

ভাষাশহীদদের প্রতি ক্রিকেটারদের শ্রদ্ধা

চেনা ভেন্যুই কি এগিয়ে রাখছে পাকিস্তানকে