হোম > খেলা > ক্রিকেট

১৫ হাজার ক্লাবে মুশফিক, শীর্ষে ওঠার অল্প দূরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাওয়ালপিন্ডি টেস্টে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৩১৬ রান তুলেছে বাংলাদেশ দল। ১২২ বলে ৫৫ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। দলকে ভালো অবস্থায় নিয়ে যেতে কার্যকর ভূমিকার পাশাপাশি ব্যক্তিগত এক অর্জনও করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। 

তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ১৫ হাজার রানের মাইলফলক ছুঁলেন মুশফিক। আজ ব্যাটিংয়ে নামার আগে ১৫ হাজার থেকে ৩২ রান দূরে ছিলেন। ফিফটি করে ছাড়িয়ে গেলেন সেটিও। তাঁর নামের পাশে এখন ৫১০ ইনিংসে ১৫০২৩ রান। 

তামিমকে ছুঁতে আর ১৬৯ রান প্রয়োজন মুশফিকের। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ৪৪৮ ইনিংসে করেছেন ১৫১৯২ রান। বেশ কিছু দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মিত এই বাঁহাতি ওপেনার। মুশফিকের সামনে সুযোগ আছে তাঁকে ছাড়িয়ে যাওয়ার। 

মুশফিকের ৮৯ টেস্টে ৫৭৩১ রান, ২৭১ ওয়ানডেতে ৭৭৯২ রান এবং ১০২ টি-টোয়েন্টিতে ১৫০০ রান। ১৯ সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৮৩ ফিফটি। মুশফিকের পরে রয়েছেন সাকিব আল হাসান। ৪৮৫ ইনিংসে ১৪৬৪১ রান এই অলরাউন্ডারের। মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন তালিকায় চার নম্বরে। ৪২৩ ইনিংসে ১০৬৯৪ রান তাঁর। 

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সেরা পাঁচ রান সংগ্রাহক
খেলোয়াড়             রান              ইনিংস              গড়
তামিম ইকবাল         ১৫১৯২          ৪৪৮              ৩৫.৪১ 
মুশফিকুর রহিম         ১৫০২৩          ৫১০              ৩৪.৩৭ 
সাকিব আল হাসান         ১৪৬৪১          ৪৮৫              ৩৪.০৪ 
মাহমুদউল্লাহ রিয়াদ         ১০৬৯৪          ৪২৩              ৩১.৫৪ 
লিটন দাস              ৭০১৯              ২৫০              ২৯.৭৪

আরও খবর পড়ুন:

রানার রেকর্ড গড়া বোলিংয়ে বাংলাদেশের কাছে বিধ্বস্ত জিম্বাবুয়ে

প্রথম ওয়ানডেতে টস জিতল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে ভরাডু্বির কথা মনেই রাখতে চায় না বাংলাদেশ

পাকিস্তানের নেতৃত্ব ফিরে পেলেন বাবর

টি-টোয়েন্টিতেও ফিরলেন মোসাদ্দেক, দলে আর কারা আছেন

জিম্বাবুয়ের কাছে ভরাডুবির পর দুঃসংবাদ পেলেন শান্ত- মুশফিকরা

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

বাংলাদেশকে ব্যাটিং শেখাল জিম্বাবুয়ে

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন তাইজুল

অলিম্পিকে ক্রিকেট খেলার সুযোগ আছে কি বাংলাদেশের