হোম > খেলা > ক্রিকেট

শান্ত গ্রামেও মাদকের থাবা, চিন্তিত শরীফুল

ক্রীড়া ডেস্ক    

নিজ গ্রাম নিয়ে চিন্তিত শরীফুল। ছবি: ফেসবুক

ওয়েস্ট ইন্ডিজে ভালো একটা সফর কাটল বাংলাদেশ দলের। টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের ধবলধোলাই করে বছর শেষ করল তারা। ২০২৪ সালে আর কোনো ম্যাচ নেই তাদের। তবে এত দারুণ সফর শেষ করেও মন ভালো নেই শরীফুল ইসলামের। মন ভালো না থাকার কারণ অবশ্য ক্রিকেট নয়, উদ্বেগ বাড়াচ্ছে সামাজিক পরিবেশ।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের মৌমারি গ্রামে জন্ম শরীফুলের। কিন্তু এই বাঁহাতি পেসারের উপলব্ধি, তাঁর গ্রাম ভালো নেই। মাদকের নেশা গ্রাস করে নিচ্ছে এলাকার মানুষকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হৃদয় ভারাক্রান্ত শরীফুল লিখেছেন, ‘আমার গ্রাম, যেখানে আমার শৈশব-কৈশোর কেটেছে, সেটির প্রতি এক অদ্ভুত টান অনুভব করি। এখানে ফিরলেই স্মৃতিরা যেন নতুন করে বেঁচে ওঠে, আর মন ভরে যায় আবেগে। কিন্তু ইদানীং এই আবেগের জায়গায় শঙ্কা আর উৎকণ্ঠা জায়গা নিচ্ছে।’

মৌমারির মতো প্রত্যন্ত অঞ্চল মাদক পৌঁছে গেছে এবং ভয়াল আকার ধারণ করেছে—শরীফুলের কিছুটা অবাক হয়ে আরও লিখেছেন, ‘এত দুর্গম ও শান্ত গ্রামেও মাদকাসক্তির কালো ছায়া পড়তে শুরু করেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই শেকড় কি আর আগের মতো নিরাপদ, নির্মল পরিবেশ ধরে রাখতে পারবে? নাকি দিন দিন ভয় আর অনিশ্চয়তার অন্ধকারে হারিয়ে যাবে? এই প্রশ্নগুলো আমাকে গভীরভাবে নাড়া দেয়।’

এই বছর জাতীয় দলের আর কোনো খেলা নেই। শরীফুলরা আপাতত ব্যস্ত টি-টোয়েন্টি জাতীয় ক্রিকেট (এনসিএল) নিয়ে। তারপর ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৩ বছর বয়সী শরীফুল ২০২৫ বিপিএল খেলবেন চিটাগংস কিংসের হয়ে।

জিম্বাবুয়ের কাছে বাজে হারে সিরিজ শুরু করল বাংলাদেশ

স্বীকৃতির সঙ্গে আইসিসিতে শীর্ষ পদও পেলেন তামিম

বিশ্বকাপের ফরম্যাট বদলাল আইসিসি

জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

প্রত্যাবর্তন রাঙিয়ে মাসসেরার তালিকায় মোসাদ্দেক

ম্যাককালামকে ছাঁটাইয়ে শেষ হলো ইংল্যান্ডের বাজবল অধ্যায়

শেষ ওয়ানডে জিতে মিরাজ বললেন, আমরা অনেক কিছু শিখেছি

সিরিজ খুইয়ে মিরাজদের জয়ে ফেরা

ধবলধোলাই এড়ানোর ম্যাচেও ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ হারের পর শাস্তি পেল বাংলাদেশ