হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক    

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

শুরুটা হয়েছিল দাপুটে জয় দিয়ে, কিন্তু শেষ রক্ষা হলো না। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া টানা দুই হারে এক ম্যাচ বাকি থাকতেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।

আয়ারল্যান্ডকে হারিয়ে আসর শুরু করলেও জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে অজিরা। এমন ভরাডুবির পর দলের সমালোচনা তো চলছেই, তবে এর চেয়েও বড় শঙ্কা দেখা দিয়েছে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক নিয়ে। স্টিভ স্মিথ-ট্র্যাভিস হেডরা আদৌ অলিম্পিকের মঞ্চে নামতে পারবেন কি না, তা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে।

অলিম্পিকে দীর্ঘ ১২৮ বছর পর ফিরছে ক্রিকেট ইভেন্ট। টি-টোয়েন্টি ফরম্যাটে ছয়টি দল অংশ নেবে বলে জানা গেছে। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র সরাসরি খেলবে, বাকি পাঁচটি দল মহাদেশভিত্তিক বাছাই বা র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্ধারিত হতে পারে। যদিও চূড়ান্ত যোগ্যতা অর্জনের নিয়ম এখনো ঘোষণা করেনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইসিসি।

বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে অস্ট্রেলিয়ার বিদায় র‍্যাঙ্কিংয়ে বড় প্রভাব ফেলতে পারে। কেননা র‍্যাঙ্কিংয়ে অবনমন হলে অলিম্পিকে সরাসরি খেলার স্বপ্ন ফিকে হয়ে যেতে পারে অজিদের। কিউইরা যদি সেমিফাইনাল বা ফাইনালে যেতে পারে, তবে র‍্যাঙ্কিংয়ে তারা অস্ট্রেলিয়াকে টপকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এমনটি ঘটলে অলিম্পিকের মূল আসরে পৌঁছাতে বাছাইপর্বের কঠিন লড়াইয়ে নামতে হতে পারে প্যাট কামিন্স-স্টিভ স্মিথদের। সেখানে দ্বিতীয় সারির দলগুলোর বিরুদ্ধে লড়াই করে তবেই অলিম্পিকের টিকিট নিশ্চিত করতে হবে তাদের।

আয়ারল্যান্ডকে ৬৭ রানে হারিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু দ্বিতীয় ম্যাচেই জিম্বাবুয়ের কাছে ২৩ রানে হার এবং পরের ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে বিধ্বস্ত হওয়ার পর বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের।

আইপিএল রেখে বাংলাদেশ সিরিজে থাকছেন ভারতীয় আম্পায়ার

নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলকে নিয়েও চিন্তায় বাংলাদেশ

অশ্রাব্য ভাষা ব্যবহারের শাস্তি পেলেন রানা

ইমনের পরিবর্তে লঙ্কান ক্রিকেটারকে নিল পিএসএলের এই দল

ডাগআউটে মোবাইল চালিয়ে মোদির সন্দেহের তালিকায় রাজস্থানের ম্যানেজার

পেশোয়ারের অনুরোধ রাখল বিসিবি

পাকিস্তান থেকে কী নিয়ে দেশে ফিরেছেন মোস্তাফিজ-রিশাদরা

বুলবুলদের বিরোধিতাকারী ক্লাবগুলোর চাওয়া পূরণ করলেন তামিম

তিন ম্যাচ খেলেই পিএসএল শেষ ইমনের

পাকিস্তান-নিউজিল্যান্ডের ক্রিকেটারদের ভুল বোঝাবুঝি দূর করলেন বাংলাদেশের আম্পায়ার