হোম > খেলা > ক্রিকেট

টি-টোয়েন্টি দলে ফিরলেন লিটন, বাদ সাইফউদ্দিন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

টি-টোয়েন্টি দলে ফিরেছেন লিটন দাস। ছবি: ফেসবুক

তৃতীয় ওয়ানডে শেষ হওয়ার আগেই আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। সাইড স্ট্রেইনের চোটের কারণে গত মাসে এশিয়া কাপের শেষ দুটি ম্যাচ তো বটেই খেলতে পারেননি আফগানিস্তান সিরিজও।

লিটনকে জায়গা করে দিতে বাদ পড়তে হয়েছে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। আফগানিস্তান সিরিজের দলে থাকলেও ভিসা জটিলতার কারণে কোনো ম্যাচেই খেলতে পারেননি সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবশ্য সুযোগ মেলেনি তাঁর।

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে কাল চট্টগ্রাম যাবে দুই দল। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ তিনটি হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।

বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

‘শান্ত একজন অসাধারণ অধিনায়ক’

আইপিএল শেষেই শুরু ভারত-আফগানিস্তান সিরিজ

‘বিশ্বকাপে না খেলায় সবারই মন খারাপ, অস্বীকার করার কিছু নেই’

ভারত সেমিফাইনালে ওঠার পর তোপের মুখে আমির

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা

বিশ্বকাপে ভরাডুবিতে পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি

কাশ্মীরের ইতিহাস গড়ে ভারতীয় দলে কড়া নাড়ছেন নবি

অবশেষে দেশে মুশফিক

‘এটা আইপিএল না, মনে রাখুন এটা একটা বিশ্বকাপ’

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুললেন হেইডেন