হোম > খেলা > ক্রিকেট

আন্তর্জাতিক টি-টোয়েন্টি নিয়ে আর ভাবছেন না তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন তামিম ইকবাল। এরপর থেকে আলোচনায় জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে তামিম আদৌ ফিরবেন কি না। বিপিএল শুরুর পর তামিম নিজেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে জানিয়েছেন এই সংস্করণে তিনি আর ফিরতে চান না। 

বাকি ছিল আনুষ্ঠানিক বিদায়ের। কিন্তু সংবাদ সম্মেলনে এসে তামিম প্রথমে জানালেন ৬ মাসের নির্বাসনের কথা। এরপর তিনি পরিষ্কার করেছেন এই সংস্করণ নিয়ে তিনি আর ভাবছেন না। তামিম বললেন, ‘আমি আর টি–টোয়েন্টি নিয়ে ভাবছিই না। এ মুহূর্তে আমার মনোযোগ টেস্ট ও ওয়ানডেতে। আশা করি আমার আর দরকারই হবে না।’ 
 
তবে তামিমের অবসর ঘোষণায় ছোট্ট একটা ফাঁক রেখেছেন। জোর গলায় তাঁর ভাষ্য, ‘আমি আশা করি আমাকে আর দরকারই হবে না। দল এই সময়ে দুর্দান্ত খেলবে।’

টি-টোয়েন্টিতে তামিমকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২০ সালের ৯ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর করোনার দীর্ঘ বিরতির পর বিসিবি আয়োজিত প্রেসিডেন্স কাপেও অংশ নেননি তামিম। প্রায় দুই বছর বিরতির পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে টি-টোয়েন্টি সংস্করণে ফিরেছিলেন তামিম।

চ্যাম্পিয়ন ভারতকে ধবলধোলাই করে আয়ারল্যান্ডের ইতিহাস

নিউজিল্যান্ড টেস্টের মাঝেই অবসরের ঘোষণা স্টোকসের

তামিমকে আজীবন সম্মাননা দিল এমসিসি

জিম্বাবুয়েতে প্রথম দিনেই বিপাকে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বাংলাদেশের বিদায়

তামিমের রেকর্ড ভাঙার অপেক্ষা বাড়ল মুশফিকের, বিপদে বাংলাদেশ

জিম্বাবুয়ের ভুলের সুযোগ কাজে লাগাচ্ছে বাংলাদেশ

জোড়া অভিষেকে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ে সিরিজকেই কেন এত গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, পাকিস্তানের কী হবে