হোম > খেলা > ক্রিকেট

ফর্মে ফিরেই নতুন রেকর্ড সূর্যের

গত অস্ট্রেলিয়া সিরিজ থেকে রানের যে খরা লেগেছিল, অবশেষে সেটি কেটে গেছে। পুরোনো ফর্মে ফিরেছেন সূর্যকুমার যাদব। গত রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলেছেন ২৬ বলে ৭ চার ও ৩ ছয়ে ৫৭ রানের ইনিংস। চলতি আইপিএলে এটিই তাঁর সর্বোচ্চ ইনিংস।

তবে এমন বিধ্বংসী খেলেও মুম্বাই ইন্ডিয়ানসকে জেতাতে পারেননি সূর্য। ১৩ রানে হেরেছে তাঁর দল। তবে আর্শদীপ সিংহের বলে নিভে যাওয়ার আগে নতুন এক রেকর্ড গড়েছেন তিনি। ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৬ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন সূর্য।

আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্জাইজিসহ সব টি-টোয়েন্টি মিলিয়ে এই ভারতীয় ব্যাটারের বর্তমান রান ১৪৯.৫৫ স্ট্রাইক রেটে ৬০২১। দ্রুততম সময়ে ৬ হাজার রান করতে তাঁর লেগেছে ২২১ ইনিংস। ভারতীয়দের মধ্যে এই রেকর্ড গড়লেও এই অভিজাত ক্লাবে বেশ পিছিয়ে তিনি। দ্রুততম ৬ হাজার রানের রেকর্ডে সবার শীর্ষে ক্রিস গেইল। পরের স্থানে তাঁর সাবেক ক্যারিবিয়ান সতীর্থ আন্দ্রে রাসেল। এরপর আছেন গ্লেন ম্যাক্সওয়েল ও কাইরন পোলার্ড।

গত মার্চে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হ্যাটট্রিক ডাক মারেন সূর্য। এরপর আইপিলের শুরুতে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ১৫, ১, ০, ৪৩, ৭—পাঞ্জাবের বিপক্ষে ঝোড়ো ফিফটি পাওয়ার আগে এই ছিল আইপিএলে সূর্যের পাঁচ ইনিংস। গত শনিবার দল হারলেও নতুন রেকর্ড গড়েছেন তাঁর সতীর্থ রোহিত শর্মা। প্রথম ভারতীয় হিসেবে আইপিএলে ২৫০ ছক্কা মেরেছেন ভারতীয় অধিনায়ক। এই ফ্র্যাঞ্চাইজি ইজি ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারায় ক্রিস গেইল ও এবিডি ভিলিয়ার্সের পরেই রোহিতের অবস্থান।

পাকিস্তানের সাবেক আম্পায়ারের পিসিবির চাকরি ছাড়ার কারণ তাহলে এই

শান্তদের হারিয়ে চার বছর পর চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল

মধ্যপ্রাচ্যের যুদ্ধের বলি ইংল্যান্ডও

‘গত দুই বছরে আমার কোনো ইনকাম সোর্স নেই’

না ফেরার দেশে সাঙ্গাকারার বাবা

বিশ্বকাপ ব্যর্থতায় কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তানও

‘পাকিস্তানি ক্রিকেটারদের চেয়ে নির্বাচকদের বেশি জরিমানা করা উচিত’

বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে এবার কপাল পুড়বে ভারতের

বিশ্বকাপে এবার থাকছেন না বাংলাদেশি আম্পায়ার

দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের দুই ক্রিকেটার