হোম > খেলা > ক্রিকেট

লাঞ্চ বিরতিকে কাজে লাগাল ওয়েস্ট ইন্ডিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অলআউট হওয়ার শঙ্কায় সফরকারীরা। ছবি: সংগৃহীত

তৃতীয় দিনের লাঞ্চ বিরতিকে কাজে লাগাল ওয়েস্ট ইন্ডিজ। দুপুরের খাবার খেতে অন্যান্য ক্রিকেটাররা যখন ডাইনিং রুমে, তখন সফরকারী দলের কয়েকজন ক্রিকেটারকে মাঠে ফিল্ডিং অনুশীলন করতে দেখা গেল।

নাঈম হাসানের বলে জাস্টিন গ্রিভস এলবিডব্লুর হতেই লাঞ্চে যায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সময় ৩০ রানে অপরাজিত ছিলেন রোস্টন চেজ। তখন ৬ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ২১৩ রান। ৫৯ রানে পিছিয়ে ছিল সফরকারীরা।

ষষ্ঠ উইকেটে অধিনায়কের সঙ্গী জশুয়া বিশপ। ওয়েস্ট ইন্ডিজ দলে এখন এক চেজ ছাড়া আর কোনো স্বীকৃত ব্যাটার নেই। স্বাভাবিকভাবেই অলআউট হওয়ার শঙ্কায় দল। টেলএন্ডাররা প্রতিরোধ গড়তে না পারলে অতিথিদের ইনিংস শেষ হতে বেশি সময় লাগবে না। বিষয়টি বিবেচনায় নিয়েই বোধহয় লাঞ্চের সময় ফিল্ডিংয়ের প্রস্তুতি সেরেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা।

অলআউটের শঙ্কা আরও বেড়েছে ওয়েস্ট ইন্ডিজের। লাঞ্চ থেকে ফিরে অল্প সময়ের ব্যবধানে জশুয়া বিশপ ও শামার জোসেকে হারায় তারা। মেহেদী হাসান মিরাজের করা ৮১তম ওভারে ১৫ রান করা জশুয়া বিশপকে স্ট্যাম্পিং করেন লিটন দাস। এরপর দারুণ এক ডেলিভারিতে ৪ রান করা জোসেফকে লিটনের গ্লাভসবন্দী করেন নাঈম হাসান। ২৪৫ রানে সপ্তম উইকেট হারায় সফরকারীরা। আরও ২৭ রানে পিছিয়ে তারা।

দ্রুত শেষ ওয়েস্ট ইন্ডিজ, কত রানের লিড পেল বাংলাদেশ

ম্যাচের মাঝে তাইজুলকে কী টোটকা দিলেন কোচ

স্বস্তি নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

বাংলাদেশ লিড নিতে পারবে তো

বাংলাদেশ ম্যাচের রেকর্ড ভেঙে জিম্বাবুয়ে-আফগানিস্তান ম্যাচে রেকর্ডের বন্যা

‘রানার মতো সোনার ডিম পাড়া হাঁস মেরে ফেলবেন না’

মিরপুরে শেষ বিকেলে একই দৃশ্য, বাংলাদেশের লাভ না ক্ষতি

বাংলাদেশের গ্রুপে জিম্বাবুয়ে-পাকিস্তান, আইসিসির সূচি প্রকাশ

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা কীভাবে সফল

মিরপুরে বৃষ্টির বাগড়া, খেলা শুরু হতে কত দেরি