হোম > খেলা > ক্রিকেট

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ

ক্রীড়া ডেস্ক    

১৪৮ রান তাড়া করে জিততে পারেনি সোহানের দল। ছবি: রংপুর রাইডার্সের ফেসবুক পেজ

টানা হারের বৃত্তে আটকে থাকা নোয়াখালী এক্সপ্রেস নিজেদের প্রথম জয় পেয়েছে রংপুর রাইডার্সের বিপক্ষে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল নবাগত ফ্র্যাঞ্চাইজিটির কাছে ৯ রানে হেরেছে নুরুল হাসান সোহানের দল। এই হারের জন্য ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রংপুরের স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক।

জিতলেও নোয়াখালীর পুঁজি বড় ছিল না। ১৪৮ রানে অলআউট হয় হায়দার আলীর দল। রান তাড়ায় রংপুর থেমেছে ১৩৯ রানে। অথচ দলটিতে আছেন ডেভিড মালান, লিটন দাস, তাওহীদ হৃদয়, ইফতেখার আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, খুশদিল শাহদের মতো পরীক্ষিত ব্যাটাররা। তারকায় ঠাসা ব্যাটিং লাইন নিয়েও ১৪৮ রান তাড়া করে জিততে না পারায় হতাশ রফিক। সাবেক ক্রিকেটারের মতো, বড় নাম বা মুখ নয়, মাঠের খেলায় জেতার জন্য দরকার পারফরম্যান্স।

হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রফিক বলেন, ‘লক্ষ্য মোটামুটি ভালোই ছিল। প্রথম কথা হলো, প্রতি ম্যাচে আমাদের ব্যাটাররা পাওয়ারপ্লেতে ভালো করতে পারছে না। এখানে আমরা একটু পিছিয়ে যাচ্ছি। তারপর আবার দেখা যায় মাঝে দু-একটা উইকেট পড়লে রানের গতি কমে আসে। সব মিলিয়ে বলব, আমাদের ব্যাটিং একটু খারাপ হচ্ছে।’

ক্রিকেটাররা নিজেদের নামের প্রতি সুবিচার করতে না পারায় কিছুটা ক্ষুব্ধ রফিক, ‘নোয়াখালীর বিপক্ষে আমাদের ব্যাটারদের আউট হওয়ার ধরনগুলো দেখেছেন। সবগুলো কিন্তু ভুল শট নির্বাচন করতে যেয়ে আউট হয়েছে। আমি মনে করি, খাতা-কলমে আমাদের যে দল হয়েছে…চেহারায় কিন্তু খেলা হয় না, খেলা হয় মাঠে। আমরা এদিক দিয়ে পিছিয়ে আছি।’

ব্যর্থতার বৃত্তে আটকে থাকা নোয়াখালীর কাছে হারকে স্বাভাবিকভাবেই দেখছেন রফিক। তিনি বলেন, ‘এটা (নোয়াখালীর কাছে ম্যাচ হারা) খেলার অংশ। এটা অবাক করার মতো কিছু তা তো বলা যাবে না। বড় দলগুলো এমন ছোট দলের কাছেই ধরা খেয়ে যায়। মিটিংয়ের সময় কোচ বলেছে, “দেখো ওদের (নোয়াখালী) হারানোর কিছু নেই। কিন্তু আমাদের হারানোর অনেক কিছুই আছে।” এই ম্যাচে সেটাই প্রমাণ হলো।’

‘দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেটা হবে বাংলাদেশের অনেক বড় অর্জন’

নির্বাচন যাতে স্বচ্ছ হয়, সবাইকে কঠোর বার্তা দিয়েছি: তামিম

পাকিস্তানকে ধবলধোলাইয়ের বোনাসের টাকা দিয়ে কী হবে, জানালেন তামিম

বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর অধিনায়কত্ব হারাচ্ছেন পাকিস্তান অধিনায়ক

পাকিস্তান সিরিজ জিতেও কেন অসন্তুষ্ট সালাহ উদ্দীন

লিটন-রিজওয়ানের তর্কের আসল খবর জানালেন পাকিস্তানি কোচ

পল্লবীর শিশু ধর্ষণের ঘটনার বিচার দাবি তামিম-শান্তদের

আইপিএল খেলার যোগ্য হলেন আমির, ভারত খেলাবে তো

‘অধিনায়কত্ব আমাকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছিল’

জাকেরের সেঞ্চুরির দিনে হৃদয়ের ব্যাটিং-ঝড়