হোম > খেলা > ক্রিকেট

দারুণ খেলেই নেদারল্যান্ডস সিরিজ জয়ের প্রত্যাশা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ সন্ধ্যায়। ছবি: এএফপি

এটি বাংলাদেশের প্রস্তুতি সিরিজ। ৯-২৮ সেপ্টেম্বর আরব আমিরাতে হবে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ। তারই প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে আজ থেকে শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে সিলেট আন্তর্জাতিক বাংলাদেশ। ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রথম ম্যাচ।

এশিয়া কাপের গ্রুপপর্বে লিটন-তাসকিনদের প্রতিপক্ষ টি-টোয়েন্টির সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। তাই ডাচ ক্রিকেটারদের বিপক্ষে খেলে প্রস্তুতি কতটা ভালো হবে, তা নিয়ে প্রশ্ন আছে। তবে টিম ম্যানেজমেন্টের আশা, এই সিরিজ দিয়ে তারা নিজেদের অবস্থানটা অন্তত বুঝে নিতে পারবেন। তবে এই ঝুঁকিও আছে—নেদারল্যান্ডসের কাছে সিরিজ হেরে গেলে দলকে শুনতে হবে সমালোচনা। তবে এই সমালোচনাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ বাংলাদেশ দলের ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স। ‘অস্ট্রেলিয়ার কাছে হারলেও তো সমালোচনা হয়’ জানিয়ে এই সিরিজে দলের লক্ষ্যের কথা তিনি জানালেন এভাবে, ‘আমাদের চিন্তা—আমরা কীভাবে খেলছি এবং মান কতটা বজায় রাখছি। আমি নিশ্চিত, ওই মানের খেলা খেলতে পারলে আমরা জিতব।’

আইসিসির দলগত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০; নেদারল্যান্ডসের ১৩। মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। জয় এসেছে চারটিতেই। তবে সফরকারী ডাচ দল ‘হারানোর কিছু নেই’ মন্ত্রে উজ্জীবিত। গত পরশু সংবাদ সম্মেলনে এসে সিরিজ জিততে চাওয়ার কথা বলে গেছেন সফরকারী দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। আর গতকাল সংবাদ সম্মেলনে আসা ডাচ দলের কোচ রায়ান কুককেও মনে হলো বেশ আত্মবিশ্বাসী। বললেন, ‘আমরা বিশ্বাস করি, ভালো ক্রিকেট খেললে যেকোনো দলকে আমরা হারিয়ে দিতে পারি। আমরা দেখিয়েছি, আমরা তা পারি। এবারও বিশ্বাস আছে। কিছু ক্রিকেটারকে এগিয়ে আসতে হবে, পারফর্ম করতে হবে অবশ্যই। তবে ছেলেরা কঠোর পরিশ্রম করছে, শুধু এখন নয়, তিন বছর ধরেই।’

কিছুদিন আগে বাংলাদেশের ব্যাটারদের নিয়ে কাজ করেছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। তাঁর ক্লাসে দীক্ষা নিয়েছেন জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারী, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমনরা। জুলিয়ান উডের সান্নিধ্যে তাঁরা কতটা নিজেদের শাণিত করতে পেরেছেন, তা-ও দেখার আছে আজ শুরু হওয়া সিরিজে। বাংলাদেশ দলের ক্যারিবিয়ান কোচ বললেন, ‘পাওয়ার হিটিং নিয়ে কিছু ক্রিকেটার ট্রেনিংয়ে কাজ করেছে। মাঠের খেলায় দেখা যাবে জুলিয়ান উডের টোটকায় কতটা কাজ হয়েছে।’

‘আইপিএল নয়, টেস্ট ক্রিকেটই আমার প্রথম অগ্রাধিকার’

ফুটবল বিশ্বকাপের সময় জিম্বাবুয়ের বিপক্ষেও খেলবে বাংলাদেশ

ধোনির আইপিএল কি এভাবেই শেষ, কী বলছেন চেন্নাই অধিনায়ক

বাংলাদেশ সিরিজের পর বাদ রিজওয়ান

‘দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেটা হবে বাংলাদেশের অনেক বড় অর্জন’

নির্বাচন যাতে স্বচ্ছ হয়, সবাইকে কঠোর বার্তা দিয়েছি: তামিম

পাকিস্তানকে ধবলধোলাইয়ের বোনাসের টাকা দিয়ে কী হবে, জানালেন তামিম

বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর অধিনায়কত্ব হারাচ্ছেন পাকিস্তান অধিনায়ক

পাকিস্তান সিরিজ জিতেও কেন অসন্তুষ্ট সালাহ উদ্দীন

লিটন-রিজওয়ানের তর্কের আসল খবর জানালেন পাকিস্তানি কোচ