হোম > খেলা > ক্রিকেট

ট্রফি নিয়ে দেশে ফিরছেন বাংলাদেশের যুবারা

আজকের পত্রিকা ডেস্ক­

আবারও সেই ডিসেম্বর মাস। বাংলাদেশের যুবাদের হাত ধরে এল আরও একটি শিরোপা। দুবাইয়ে গতকাল ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দুইবার এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এবার শিরোপা এসেছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী বাংলাদেশ দল শিরোপা নিয়ে আজ রাতে দেশে ফিরছে। বাংলাদেশ সময় রাত ১১ টায় হজরত শাহজালাল বিমানবন্দরে পা রাখবেন তামিমরা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ থাকতে পারছেন না যুবাদের বরণ করতে। কারণ, ফারুক বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে আছেন। সেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ব্যস্ত দ্বিপক্ষীয় সিরিজে। যুবাদের তাই কী ধরনের সংবর্ধনা দেওয়া হবে সেটা এখনো স্পষ্ট নয়। ফারুক ফিরলেই সব বিস্তারিত জানা যাবে।

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতায় বাংলাদেশ দলকে নিয়ে প্রশংসায় সয়লাব সামাজিক মাধ্যম। নেটিজেনরা তো অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের যুবাদের। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজরা নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে শুভেচ্ছার বার্তা দিয়েছেন। এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সর্বোচ্চ ১৩ উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন। তিনি গতকাল একই সঙ্গে ফাইনালসেরা, টুর্নামেন্টসেরা দুটি পুরস্কার জিতেছেন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী দলের লক্ষ্য এবার বিশ্বকাপ।

দুবাইয়ে গত বছর সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতে বাংলাদেশ। মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে এসেছিল সেই শিরোপা। তৎকালীন বিসিবি সভাপাতি নাজমুল হাসান পাপন ডিনার পার্টি দিয়েছিলেন চ্যাম্পিয়ন যুবাদের।

এশিয়া কাপের সম্ভাব্য তিন ভেন্যুর নাম জানাল বিসিবি

জন্মদিনের আগের দিন না ফেরার দেশে আফগান ক্রিকেটার

ওয়ানডেতেও জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের বাজে হার

রানার রেকর্ড গড়া বোলিংয়ে বাংলাদেশের কাছে বিধ্বস্ত জিম্বাবুয়ে

প্রথম ওয়ানডেতে টস জিতল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে ভরাডু্বির কথা মনেই রাখতে চায় না বাংলাদেশ

পাকিস্তানের নেতৃত্ব ফিরে পেলেন বাবর

টি-টোয়েন্টিতেও ফিরলেন মোসাদ্দেক, দলে আর কারা আছেন

জিম্বাবুয়ের কাছে ভরাডুবির পর দুঃসংবাদ পেলেন শান্ত- মুশফিকরা

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ