হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ডের ক্রিকেটে অভিনব প্রতারণা, ভিডিও ভাইরাল

ক্রীড়া ডেস্ক    

এরই মধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে লিগ কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের দক্ষিণ ইয়র্কশায়ারের একটি অপেশাদার ক্রিকেট ম্যাচে ঘটে গেল এক অভিনব ঘটনা। ব্যাটারকে আউট করতে ইচ্ছাকৃতভাবে আঙুলে টোকা (ফিঙ্গার স্ন্যাপ) দিয়ে আম্পায়ারকে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে এক ফিল্ডারের বিরুদ্ধে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটেছে সেকেন্ড একাদশ ডিভিশন টুয়ের সল্টবার্ন ও নর্টনের মধ্যকার ম্যাচে। ভিডিওতে দেখা যায়, নর্টনের ব্যাটার নোমান শাবিরের ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার মুহূর্তে সল্টবার্নের এক ফিল্ডার আঙুলে টোকা দেন। এরপর উইকেটরক্ষক জশ বোয়েস বলটি ক্যাচ নিলে সল্টবার্নের খেলোয়াড়েরা আউটের আবেদন করেন। আম্পায়ারও শাবিরকে আউট ঘোষণা করেন।

ব্যাটার বলে স্পর্শ করেছেন—আম্পায়ারকে এমনটা মনে করাতেই আঙুলে টোকা দিয়েছিলেন অভিযুক্ত ফিল্ডার। অর্থাৎ, কৃত্রিমভাবে এজ হওয়ার শব্দ সৃষ্টি করতেই এই কাজ করা হয়েছিল।

প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, আলোচিত ঘটনা নিয়ে এরই মধ্যে তদন্তে নেমেছে নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগ। ঘটনার পর এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে লিগ কর্তৃপক্ষ বলেছে, ‘শনিবার ডিভিশন-২-এর একটি ম্যাচে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে আমরা আনুষ্ঠানিক অভিযোগ পেয়েছি।’

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। তদন্তের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না।

আলোচিত ম্যাচটি ১৫৯ রানে জিতে ডিভিশন টুয়ের শীর্ষস্থান আরও শক্ত করেছে সল্টবার্ন। তাদের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা দলের ব্যবধান এখন ১৭ পয়েন্ট।

এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর আরও একটি নতুন বিতর্ক সামনে এসেছে। গত মাসে সল্টবার্নের কাছে ২৯ রানে হেরে যাওয়া মিডলসব্রো সেকেন্ড একাদশের অধিনায়ক রোরি কটারিল সামাজিক মাধ্যমে দাবি করেছেন, সেই ম্যাচেও সল্টবার্ন আরও দুটি ঘটনায় প্রতারণার আশ্রয় নিয়েছিল।

রানার জন্য মন কাঁদছে বিশপের

গ্রিভসের অবিশ্বাস্য বোলিং, টানা ৫ মেডেন ওভার-উইকেট

‘জিম্বাবুয়ে সিরিজে ভরাডুবি হলে কথা তো শুনতে হবেই’

টুর্নামেন্টের মাঝপথে পাকিস্তানি ক্রিকেটারকে ছেড়ে কেন শামীমকে নিল লাহোর

অস্ট্রেলিয়ার সঙ্গে ২৩ বছর আগে কী ঘটেছিল, জানালেন বিসিবির প্রধান নির্বাচক

এবার নেপালের লিগেও খেলবেন সাকিব

‘অস্ট্রেলিয়ায় রানার না খেলার আক্ষেপটা বাংলাদেশকে পোড়াবেই’

সৌম্যকে ৫ বছর পর দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন বিসিবি প্রধান নির্বাচক

জিম্বাবুয়েকে ধবলধোলাই করে ক্ষতে প্রলেপ দিল ভারত

শ্রীলঙ্কার লিগে বাংলাদেশি ক্রিকেটারদের দারুণ দিন