হোম > খেলা > ক্রিকেট

ভাষাশহীদদের প্রতি ক্রিকেটারদের শ্রদ্ধা

ক্রীড়া ডেস্ক    

শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় দলের এক সময়ের নিয়মিত মুখরা। ফাইল ছবি

আজ ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের আজকের এই দিনে বাংলাকে মাতৃভাষা করার দাবিতে প্রাণ দিয়েছেন রফিক, শফিক, বরকত, সালামসহ আরও অনেকেই। প্রতিবছরের মতো এবারও এসব বীর সন্তানকে শ্রদ্ধাভরে স্মরণ করছে গোটা জাতি।

নিজ নিজ অবস্থান থেকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সবাই। পিছিয়ে নেই বাংলাদেশ জাতীয় দলের বর্তমান-সাবেক ক্রিকেটাররাও। শহীদদের শ্রদ্ধা জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ভিন্ন বার্তা দিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মর্তুজারা।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাষা আন্দোলনের একটি প্রতীকী ছবি পোস্ট করেছেন সাকিব। সেখানে লেখা, ‘২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে শহীদ বেদির একটি ছবি পোস্ট করেছেন তামিম। ক্যাপশনে লিখেছেন, ‘ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।’

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি শ্রদ্ধা জানিয়েছেন অনেকটা একইভাবে, ‘সকল ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

শ্রদ্ধা জানাতে গিয়ে তারকা পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘২১ মানে প্রতিবাদ। ২১ মানে আত্মমর্যাদার ঘোষণা। ২১ মানে পৃথিবীর বুকে প্রথম ভাষার জন্য আত্মদান। বাংলা আমার অহংকার, বাংলা আমার পরিচয়।’

জাতীয় দলের বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার লিখেছেন, ‘রক্তে লেখা যে ইতিহাস, তা কখনো মুছে যায় না। একুশ আমাদের আত্মমর্যাদা, আমাদের অস্তিত্ব। মাতৃভাষার অধিকার আদায়ের সেই ত্যাগ আজও আমাদের শক্তি দেয়, সাহস দেয়।’

শরীফুল ইসলাম লিখেছেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ভাষাশহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

দলের সঙ্গে থাকলেও কেন খেলতে পারবেন না পাকিস্তানি ক্রিকেটার

আইসিসির বিশ্বকাপের প্রচারে বাংলাদেশের খেলা নেই

বাংলাদেশ সিরিজ দিয়েই ভালো প্রস্তুতি সারতে চান অস্ট্রেলিয়ার তারকা পেসার

হারের পর সাকিবকে নিয়ে কী বললেন লঙ্কান ক্রিকেটার

কোন কোন ভেন্যুতে হবে বিশ্বকাপ, জানাল আইসিসি

‘২৩ বছরে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের আরও খেলা উচিত ছিল’

ইংল্যান্ডের নতুন কোচ ফ্লেমিং, অধিনায়ক রুট

সাকিবের নেতৃত্বে লিজেন্ডসদের টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ, আরও আছেন যাঁরা

ক্রিকেটকে বিদায় বলে দিলেন ভারতের সাবেক অধিনায়ক

‘প্রতি সিরিজে বোনাস ঘোষণা করা এবং তাদের প্রশ্ন করা—এভাবে ক্রিকেট চলে না’