হোম > খেলা > ক্রিকেট

রোমাঞ্চটা শেষ বিকেলের জন্য জমিয়ে রাখল বাংলাদেশ-পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    

চা পানের বিরতির আগে পাকিস্তানের ৩ উইকেট ফেলে দিয়েছে বাংলাদেশ। ছবি: বিসিবি

সালমান আলী আঘা গতকাল সংবাদ সম্মেলনে রোমাঞ্চকর শেষের ইচ্ছা প্রকাশ করেছিলেন। মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের হালহকিকত দেখে তেমনই মনে হচ্ছে। ড্র, বাংলাদেশের জয়, পাকিস্তানের জয়—টেস্টের ফল হতে পারে যেকোনো কিছুই হতে পারে।

প্রথম টেস্টে বাংলাদেশ আধিপত্য বিস্তার করে খেললেও পাকিস্তান কখনো কখনো প্রত্যাবর্তনের চেষ্টা করেছে। আজ শেষ দিনে প্রথম দুই সেশনে বৃষ্টি কোনোরকম বাধা সৃষ্টি করেনি। রৌদ্রজ্জ্বল আবহাওয়া বজায় থাকলে মিরপুর টেস্টে শেষ বিকেলে রোমাঞ্চকর কিছুই অপেক্ষা করছে। চা পানের বিরতি পর্যন্ত পাকিস্তান করেছে ৩ উইকেটে ১১৬ রান। শেষ সেশনে আর ৭ উইকেট নিতে পারলেই জিতবে বাংলাদেশ। পাকিস্তানের করতে হবে আরও ১৫২ রান। সর্বোচ্চ ৪৫ ওভার হতে পারে শেষ বিকেলে।

দ্বিতীয় ইনিংসে ৫০.৩ ওভারে ৩ উইকেটে ১৫২ রানে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শেষ দিনে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৮ রান যোগ করার পর ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেন নাজমুল হোসেন শান্ত। ১৫০ বলের ইনিংসে ৭ চার মেরেছেন তিনি। ১৩ রান করলে রেকর্ড গড়া এক সেঞ্চুরিই করতে পারতেন তিনি। কিন্তু নোমান আলীর বলে এলবিডব্লিউ হওয়ায় তা আর সম্ভব হয়নি।

পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান ৩ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে নিয়েছেন ১০১ উইকেট। হাসান আলী ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ডিপ স্কয়ার লেগ বাউন্ডারিতে দুর্দান্ত ক্যাচ ধরেছেন। শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আব্বাস ২ ও ১ উইকেট পেয়েছেন।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৯ উইকেটে ২৪০ রান করলে লিডটা দাঁড়ায় ২৬৭ রানের।

বৃষ্টির আশঙ্কা থাকলেও বদলাচ্ছে না বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের ভেন্যু

অস্ট্রেলিয়া সিরিজে গাড়ি পুরস্কারের ঘোষণা বিসিবির

পাকিস্তানকে কি মিরপুরে নতুন রেকর্ড গড়তে দেবে বাংলাদেশ

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

সেঞ্চুরি হাতছাড়া করলেন শান্ত, কত দূর যেতে পারবে বাংলাদেশ

আবারও বাংলাদেশের ত্রাতা শান্ত

‘বাংলাদেশ কী পরিকল্পনা করছে, জানে না পাকিস্তান’

আইসিসির কাছ থেকে পুরস্কার পেলেন বাংলাদেশের আম্পায়ার

‘এখনো বাংলাদেশ জিততে পারে ইনশা আল্লাহ’

নিউজিল্যান্ড সিরিজ জিতলেও আগের অবস্থানেই বাংলাদেশ