হোম > খেলা > ক্রিকেট

বিসিবির সঙ্গে কী কথা হলো ক্রীড়া প্রতিমন্ত্রীর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে অভিনন্দন জানিয়েছেন বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ। ছবি: ফাইল ছবি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর ব্যস্ত সময় কাটাচ্ছেন আমিনুল হক। দেশের ক্রীড়াঙ্গনকে নতুন করে সাজানোর লক্ষ্যে বিভিন্ন অংশীজনদের সঙ্গে বসছেন। আজ জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) দেশের ফেডারেশনগুলোর সঙ্গে প্রায় তিন ঘণ্টা সভা করেছেন। সেই সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধি হিসেবে ছিলেন বোর্ড সহসভাপতি ফারুক আহমেদ।

ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে বিসিবির পক্ষ থেকে কী কী তুলে ধরা হয়েছে—এমন প্রশ্নে ফারুক বলেন, ‘আজ তেমন সুযোগ ছিল না। সব ফেডারেশনগুলো যদি কথা বলত, তাহলে আমার মনে হয় আরও চার ঘণ্টা ইফতারের সময় পর্যন্ত চলত।’

এনএসসিতে আজ আমিনুল হকের হাতে ফুলের তোড়া তুলে দিয়েছেন বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ। ছবি: সৌজন্য ছবি

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে কি আলাদাভাবে বসবে বিসিবি—এই প্রশ্নে ফারুক বলেন, ‘কেন আলাদা (বসা)? আলাদা আমরা দেখা করতে পারি। কিন্তু আমাদের যে কর্মপরিকল্পনা আছে, ওনার সঙ্গে যদি একসঙ্গে মেলানো যায়, তাহলে আমাদের জন্য সুবিধা। এ জন্য আমি বলেছি যে চারটা-পাঁচটা করে যদি ফেডারেশন বলেন, তাহলে আমাদের জন্য আরও বিস্তারিত আলোচনা করা সম্ভব।’

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সভার ব্যাপারে ফারুক আরও যোগ করেছেন, ‘আসলে আমি ক্রিকেট বোর্ডের প্রতিনিধিত্ব করতে এসেছি। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি। তিনি একজন খেলোয়াড়। তার ভিশনটা বলেছেন। আমাদের মাঠ দরকার আর সেই মাঠে তিনি সহায়তা করবেন। শিক্ষা কার্যক্রমে কিছু খেলাধুলা অন্তর্ভুক্ত করবেন। ফেডারেশনগুলোর সমস্যা, সুবিধা-অসুবিধাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। নোট নিয়েছেন। আমি আশা করি এগুলো নিয়ে কাজ হবে।’

আকবরের সেঞ্চুরিতে শান্তদের উড়ন্ত জয়, সেঞ্চুরি পেলেন আফিফও

আইপিএল-পিএসএলের কারণেই শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজের এমন সূচি

বাংলাদেশ সিরিজের সূচি জানাল দক্ষিণ আফ্রিকা

ভারতকে উচিত শিক্ষাই দিয়েছে দক্ষিণ আফ্রিকা, বলছেন অশ্বিন

বাজে হারের পর ভারতকে নিয়ে পাকিস্তানি টিভিতে ব্যঙ্গ-বিদ্রূপ

সেমিফাইনালে ওঠার জটিল সমীকরণে ভারত

সুপার এইটেও কি চমকে দেবে জিম্বাবুয়ে

বদলে গেল পিএসএলে রিশাদের দলের নাম

‘ভারতকে হারানো যায়’

বার্সার শীর্ষে ফেরার ম্যাচে ইয়ামাল রেগে গেলেন কেন