টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো হলো না শ্রীলঙ্কার। ইংল্যান্ডের কাছে প্রথম দুই টি-টোয়েন্টিতে টানা হেরে সিরিজ হাতছাড়া করেছে লঙ্কানরা। তাতেই ধবলধোলাইয়ের শঙ্কায় পড়ে গেছে স্বাগতিকেরা। সিরিজের শেষ ম্যাচে আজ ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে তারা। লজ্জা এড়াতে চাইলে ম্যাচটিতে জিততেই হবে শ্রীলঙ্কাকে। নাহলে টানা ৩ হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নামতে হবে তাদের। এ ছাড়া আজ টিভিতে আছে আরও বেশ কিছু ম্যাচ। একনজরে আজকের টিভি সূচি।
ক্রিকেট
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: সেমিফাইনাল
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড
বেলা ১টা ৩০ মি., সরাসরি
স্টার স্পোর্টস সিলেক্ট ২
তৃতীয় টি-টোয়েন্টি
শ্রীলঙ্কা-ইংল্যান্ড
সন্ধ্যা ৭টা ৩০ মি., সরাসরি
সনি স্পোর্টস ১
উইমেন’স প্রিমিয়ার লিগ
এলিমিনেটর
গুজরাট জায়ান্টস-দিল্লি ক্যাপিটালস
রাত ৮টা, সরাসরি
স্টার স্পোর্টস ১