হোম > খেলা > ক্রিকেট

না ফেরার দেশে আম্পায়ার মোহাম্মদ আসগর

ক্রীড়া ডেস্ক    

আম্পায়ার মোহাম্মদ আসগর। ছবি: সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমালেন সাবেক আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (শনিবার) ৭৩ বছর বয়সে মারা গেলেন তিনি।

গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। অবস্থার অবনতি হতে থাকলে নেওয়া হয়েছিল লাইফ সাপোর্টে। কিন্তু তাঁকে বাঁচানোর সব প্রচেষ্টায় বৃথা গেল। সবাইকে হতাশ করে চলে গেলেন তিনি।

ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিংয়ে একটা সময় তিনি ছিলেন পরিচিত মুখ। প্রথম শ্রেণি ও শীর্ষ স্তরের অনেক ম্যাচই পরিচালনা করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটেও ৭টি ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন। সব কটি ম্যাচই ছিল ১৯৯৭ এশিয়া কাপে। তবে তিনি দায়িত্বে ছিলেন টিভি আম্পায়ার হিসেবে। ঘরোয়া ক্রিকেট ২০২১ সালে কক্সবাজারে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ম্যাচ রেফারির দায়িত্বে থাকা অবস্থাতেই হৃদ্‌রোগে আক্রান্ত হন। এরপর তাঁকে আর মাঠে দেখা যায়নি।

মোহাম্মদ আসগরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আসগরের পরিবারের প্রতি জানিয়েছে সমবেদনা।

পাওয়ার প্লেতে ১১৬ রান, রেকর্ড গড়ে জিতল পাঞ্জাব কিংস

শেষ ম্যাচ হেরে সিরিজও হারলেন জ্যোতিরা

‘আল্লাহর রহমতে বাংলাদেশ ক্রিকেট ঠিক পথেই এগোচ্ছে’

শেষ ওয়ানডেতে রিশাদের না থাকার তাহলে এই কারণ

টি-টোয়েন্টি সিরিজের আগে নিউজিল্যান্ডের চিন্তা কোথায়

‘বিদেশিদের কাছে আইপিএল আন্তর্জাতিক ক্রিকেটের চেয়েও বড়’

বাংলাদেশের নাহিদা-শারমিনকে শাস্তি দিল আইসিসি

পিএসএলের ফাইনালের আগে দর্শকদের সুখবর দিল পাকিস্তান

অলিখিত ফাইনালে চাপে বাংলাদেশ

কী কারণে নিউজিল্যান্ডের অবসর নেওয়া ক্রিকেটারকে নিষিদ্ধ করল ইংল্যান্ড