হোম > খেলা > ক্রিকেট

আইপিএলকে টেক্কা দিতে আরেক ধাপ এগোল পাকিস্তান, রেকর্ড টাকায় সম্প্রচার বিক্রি

ক্রীড়া ডেস্ক    

ক্যাপশন: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) তাদের ইতিহাসের সবচেয়ে লাভজনক সম্প্রচার চুক্তি করেছে। ছবি: পিসিবি

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) তাদের ইতিহাসের সবচেয়ে লাভজনক সম্প্রচার চুক্তি করেছে। আগামী চার বছরের জন্য ওয়ালি টেকনোলজির সঙ্গে পিএসএল চুক্তিবদ্ধ হয়েছে, যার আর্থিক মূল্য ২৬.১১ বিলিয়ন পাকিস্তানি রুপি বা প্রায় ৯৩ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ১১৩৪ কোটি টাকা। ২০২৬ মৌসুম থেকে তারা সম্প্রচার ও লাইভ স্ট্রিমিং স্বত্ব পাবে, যেটার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত।

হঠাৎ পিসিএলের স্বত্ব মূল্য বৃদ্ধির অন্যতম কারণ হলো লিগে ম্যাচসংখ্যা বেড়ে যাওয়া। দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ায় এখন দলসংখ্যা আটে দাঁড়িয়েছে এবং ম্যাচ হবে ৩৪-এর জায়গায় ৪৪টি। সেই বৃদ্ধি হিসাবেও প্রতি ম্যাচের স্বত্ব মূল্য ১২২ মিলিয়ন রুপি থেকে বেড়ে ১৪৮ মিলিয়ন রুপিতে পৌঁছেছে—যেটা ২১ শতাংশ বৃদ্ধি।

চলতি বছরের শুরুর দিকে নিলামে ওঠা তিনটি নতুন দলের ফ্র্যাঞ্চাইজি মূল্যের বড় উল্লম্ফনের সঙ্গে এই সম্প্রচার মূল্য বৃদ্ধির সামঞ্জস্য রয়েছে। মুলতান সুলতানসের নাম পরিবর্তন করে এখন পিন্ডি রাখা হয়েছে—দশ বছরের জন্য প্রতি বছর ২.৪৫ বিলিয়ন রুপিতে বিক্রি হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পিএসএলের এক বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তি অঞ্চলটির অন্যতম আকর্ষণীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবে পিএসএলের অবস্থানকে পুনর্ব্যক্ত করেছে।

পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসের ক্রিকইনফোকে বলেছেন, ‘এটি শুধু পিএসএল নয়, পুরো পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় সম্প্রচার চুক্তি হতে যাচ্ছে। পিএসএলের বাণিজ্যিক সম্পদের মূল্যায়নে যে বড় উত্থান হয়েছে, সেটা একটি বিশ্বমানের লিগ হিসেবে পিএসএলের অসাধারণ বিকাশ ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। আমরা আনন্দিত যে ২০২৬ থেকে ২০২৯—এই চার বছরের মেয়াদে অতীতের সব রেকর্ড ও মূল্যায়ন অতিক্রম করা গেছে। পাকিস্তান অঞ্চলে টিভি ও লাইভ স্ট্রিমিং স্বত্বের কৌশলগত সমন্বয়ের ফলে আমাদের সমর্থকেরা একাধিক প্ল্যাটফর্মে পিএসএল উপভোগ করতে পারবেন। পাশাপাশি সময়-সময় নতুন সংযোজন ও উদ্ভাবনের মাধ্যমে এই অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করা হবে।’

পিএসএল শুরু হবে ২৬ মার্চ, ফাইনাল ৩ মে। প্রায় একই সময়ে শুরু হচ্ছে আইপিএলও। ভারতের জনপ্রিয় টুর্নামেন্টটি শুরু ২৮ মার্চ, ফাইনাল ৩১ মে। আইপিএলকে টেক্কা দেওয়ার পথে যে পিএসএল ক্রমেই এগোচ্ছে, সেটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই রেকর্ড দামে সম্প্রচার স্বত্ব বিক্রি দেখেই বোঝা যাচ্ছে।

রোমাঞ্চকর ম্যাচ জিতেও সেমিফাইনালে ওঠা হলো না পাকিস্তানের

মধ্যপ্রাচ্যের যুদ্ধে চিন্তায় পড়েছে আইসিসিও

সেঞ্চুরিতে ফারহানের একের পর এক রেকর্ড, পাকিস্তানকে কী করতে হবে

যুদ্ধে সৌদিতে আটকা মুশফিক, ঢাকায় ফেরার আকুতি

জিসানের সেঞ্চুরিতে অবিশ্বাস্য জয় মধ্যাঞ্চলের

৬৭ বছর পর কাশ্মীরের ইতিহাস

বিসিএলে হৃদয়ের শতকের দিনে তামিমের ৯২, সাব্বিরের ঝোড়ো ফিফটি

রমজানের রহমতে সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান

আইসিসির মাসসেরা হলেন বাংলাদেশের ক্রিকেটার

শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব ছাড়ছেন জয়সুরিয়া