হোম > খেলা > ক্রিকেট

অভিমানে বিশ্বকাপ শেষে অবসর নিচ্ছেন ইংলিশ পেসার

এ বিশ্বকাপই অনেক ক্রিকেটের ক্যারিয়ারের শেষ মঞ্চ। অনেকে হয়তো আরও কিছুদিন খেলে যাবেন, তবে এটিই হয়ে থাকবে শেষ বিশ্বকাপ। সাকিব আল হাসান ও কুইন্টন ডি ককের মতো তারকারা আরও হয়তো কিছুদিন খেলে যাবেন। তবে ওয়ানডে বিশ্বকাপে দেখা যাবে না। 

আবার হয়তো অনেকে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানাবেন। তাদের একজন ডেভিড উইলি। ইংলিশ পেসার জানিয়েছেন, বিশ্বকাপ শেষে জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ইংল্যান্ডের নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণার এক সপ্তাহ পর এই সিদ্ধান্ত ৩৩ বছর বয়সী তারকার। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন চুক্তিতে যে নেই উইলি। 

সেটিতে বেশ কষ্ট পেয়েছেন তিনি। এক প্রকার অভিমানের সুরেই বললেন, ‘আমি কখনো চাইনি এমন দিন আসুক। ছোটবেলা থেকে শুধু একটি স্বপ্নই দেখেছি, ইংল্যান্ডের হয়ে খেলার। সুতরাং, বেশ সতর্ক চিন্তাভাবনা এবং বিবেচনায়, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে অনুভব করলাম, বিশ্বকাপ শেষে আমার সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় এসেছে।’ 

চ্যাম্পিয়ন হিসেবে ভারতে এসে এ বিশ্বকাপে ভরাডুবি হয়েছে ইংল্যান্ডের। রাউন্ড রবিনের পয়েন্ট তালিকার একেবারে তলানিতে তারা। সেমিফাইনালে খেলার স্বপ্নও কার্যত শেষ। আর বিশ্বকাপে উইলি ৩ ম্যাচে খেলে নিয়েছেন ৫ উইকেট। ব্যাট হাতে নিয়েছেন ৩২ রান। ২০১৫ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেকের পর এই বাঁহাতি পেসার ৭০টি ওয়ানডে ও ৪৩টি টি-টোয়েন্টি খেলেছেন।

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

ক্যাচ মিসের খেসারত দিয়ে ভারতের কাছে হারল বাংলাদেশ

এবারও হাত মেলাননি বাংলাদেশ-ভারতের অধিনায়কেরা

অস্ট্রেলিয়া সিরিজ থেকে এক পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর সুসংবাদ-দুঃসংবাদ দুটোই পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

আইসিসির মাসসেরার পুরস্কার পেলেন মুশফিক

দেড় যুগ পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে লিটনের বদলি নিল বাংলাদেশ

বাংলাদেশকে অনায়াসে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া

একাই খেললেন হৃদয়, টেনেটুনে ১০০ পেরোল বাংলাদেশ