হোম > খেলা > ক্রিকেট

সাকিব যদি খেলতে চান খেলবেন, তবে…

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে করোনা আক্রান্ত হন সাকিব আল হাসান। পরে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে সাকিবের ছিটকে পড়ার কথা জানায়। তবে তিন দিন পর তিন দফা করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন এ বাঁহাতি অলরাউন্ডার।

সাকিবের কোভিড নেগেটিভের খবরে স্বস্তি বাংলাদেশ দলে। বাঁহাতি অলরাউন্ডার চাইলেই খেলতে পারবেন প্রথম টেস্টে, এমনটাই বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে সাকিবকে খেলতে হলে আগে ফিটনেস ট্রেনারের ছাড়পত্র লাগবে বলেও শর্ত জুড়ে দিয়েছেন বিসিবি সভাপতি।

আজ বিসিবির পক্ষে থেকে সাকিবের করোনা পরীক্ষা করা হয়। সেখানে নেগেটিভ হয়েছেন এই অলরাউন্ডার। সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। প্রথম টেস্টে খেলার আগ্রহ আছে সাকিবের। তাই তাঁকে বাধা না দিলেও ফিটনেস পরীক্ষায় উতরে যেতে হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান। 

চট্টগ্রামে দলের সঙ্গে হোটেলে সাক্ষাৎ শেষে সংবাদমাধ্যমকে পাপন বলেছেন, ‘সাকিব যদি খেলতে চায়, তাহলে ও খেলবে। ওকে তো না করার কোনো সুযোগ নেই। সেটা নিশ্চিতভাবে দেখা হবে। ও অনুশীলন করুক, তারপর যদি মনে করে খেলবে, তাহলে আমাদের বলবে এবং ফিটনেস ট্রেনার যদি ছাড়পত্র দিয়ে দেন, তাহলে খেলবে।’ 

যদিও করোনা থেকে ফিরে পাঁচ দিনের ক্রিকেটে খেলাটা কঠিন হতে পারে সাকিবের জন্য। তাই সিদ্ধান্তটা একান্ত সাকিবের ওপরই ছেড়ে দিলেন পাপন, ‘হয়তো সে খেলতে পারে, আবার নাও খেলতে পারে। এটা আসলে বলাটা মুশকিল। ওর (সাকিবের) ওপর, টিমের ওপর এবং মেডিকেল টিমের ওপর নির্ভর করছে। এখানে আবেগী হওয়ার কিছু নেই। কিন্তু করোনা নেগেটিভ হয়ে খেলা এটা যদি ওডিআই হতো আমরা বলতাম খেলো। কিন্তু এটা পাঁচ দিনের খেলা, আমরা চাইব না ওর জন্য বাড়তি চাপ হোক বা ক্ষতির কারণ হোক। তাই আমরা সাবধানে যাব এবং তাঁকে পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে।’

পাকিস্তানকে ধবলধোলাই করে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল-মুশফিক

রানাকে শাস্তি দিল আইসিসি

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে রানার লম্বা লাফ, এগোলেন শান্ত-তামিমও

‘এশিয়ার দ্বিতীয় সেরা দল এখন বাংলাদেশ, টেস্ট-ওয়ানডে সব জায়গাতেই টপ ক্লাস’

রানার গতির ঝড় কি দেখা যাবে বিগ ব্যাশেও

‘রানা রকেটের গতিতে বোলিং করে’

‘যতটুকু চেয়েছি আল্লাহ তার চেয়ে অনেক বেশি দিয়েছেন’

অস্ট্রেলিয়াকে হারানোর পর অভিষেক ম্যাচের অনুভূতি মোসাদ্দেকের

বিসিবির নতুন কমিটিতে কারা কোন দায়িত্ব পেলেন

২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ