হোম > খেলা > ক্রিকেট

ভারত হাত মেলাবে কি না, জানার অপেক্ষায় রয়েছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    

ভারত-পাকিস্তান হাত মেলাবে তো এবার? ছবি: এআই

ভারত-পাকিস্তান লড়াই ঘিরে যেমনটা হয় আরকি, এবারও কোনো ব্যতিক্রম হচ্ছে না। স্বাভাবিকভাবেই উঠে আসছে ‘নো হ্যান্ডশেক’ বিতর্ক। গত সেপ্টেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তানের কারও সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও কি একই চিত্র দেখা যাবে? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

মর্যাদার লড়াইয়ে কাল মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু ম্যাচ।

পরিবেশ বরাবরের মতো উত্তপ্ত হলেও পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা ভূ-রাজনীতির ঊর্ধ্বে উঠে মাঠের লড়াইয়ের দিকেই মনোযোগ রাখতে চান। সংবাদ সম্মেলনে তিনি শুধু কৌশল নিয়ে কথা বলেননি; বরং ক্রিকেটের সেই সময়ের জন্য আক্ষেপ প্রকাশ করেছেন, যখন গ্যালারির গর্জন ছিল শুধু মাঠের পারফরম্যান্সের জন্য। তবু বিতর্কের প্রশ্ন কি আর এড়াতে পারেন।

এবার ভারতীয় খেলোয়াড়েরা হাত মেলাবে কি না, এমন প্রশ্নের উত্তের আজ সংবাদ সম্মেলেনে সালমান বলেন, ‘খেলাটি প্রকৃত চেতনা বজায় রেখে খেলা উচিত। বছরের পর বছর ধরে ক্রিকেটে এটাই স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু তারা কী চায়, সেটা কালই জানতে পারব।’

কলম্বোর কন্ডিশন ও ম্যাচের প্রস্তুতি নিয়ে পাকিস্তান অধিনায়ক জানান, তার দল কলম্বোর আবহাওয়ার সঙ্গে পুরোপুরি মানিয়ে নিয়েছে। পিচ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকায় সেই সুবিধা মাঠের লড়াইয়ে কাজে লাগাতে মুখিয়ে আছেন তাঁরা। সালমান বলেন, ‘অনেক বড় ম্যাচ এটি এবং এর গুরুত্বও বিশাল। সিদ্ধান্ত যা-ই হোক, এই ম্যাচের জন্য সব সময় প্রস্তুত ছিলাম। আমরা ভালো ছন্দে আছি এবং আশা করি, আগে থেকে কলম্বোতে থাকায় কন্ডিশনের সুবিধা পাব।’

ডান চোখের দৃষ্টিশক্তি হারানোর পর্যায়ে ইমরান খান, হৃদয় ভাঙছে ওয়াসিম আকরামের

পাকিস্তানের সঙ্গে হাত না মেলানো প্রসঙ্গে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে বললেন সূর্যকুমার

স্কটল্যান্ডকে হারিয়ে জয়ে ফিরল ইংল্যান্ড, বাটলারের রেকর্ড

ভারত ম্যাচের আগে সতীর্থদের কী বার্তা দিলেন বাবর আজম

ভারতের বিপক্ষে পাকিস্তানের ‘ট্রাম্প কার্ড’ তিনি

রুদ্ধশ্বাস জয়ে রাইজিং স্টারস এশিয়া কাপ শুরু বাংলাদেশের

বাংলাদেশ নেই বলে ভারত-পাকিস্তান ম্যাচে যাচ্ছেন না বিসিবি সভাপতি

টাকারের আক্ষেপের ম্যাচটা রেকর্ডে রাঙাল আয়ারল্যান্ড

ভারতকে হারানোর উপায় বাতলে দিলেন আফ্রিদি

ভারতের বিস্ফোরক ব্যাটারের টেকনিক নিয়ে আমিরের প্রশ্ন