হোম > খেলা > ক্রিকেট

‘সৃষ্টিকর্তা যা লিখেছেন, তা কেউ বদলাতে পারে না’

ক্রীড়া ডেস্ক    

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ উইকেট নিয়েছেন সিরাজ। ছবি: ক্রিকইনফো

কুড়িয়ে পাওয়া সুযোগ কাজে লাগানো বলতে যা বোঝায় আরকি, সেটাই করে দেখালেন মোহাম্মদ সিরাজ। শুরুতে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেই ছিলেন না তারকা পেসার। তবে হার্শিত রানার ইনজুরিতে শেষ মুহূর্তে ভারতের বিশ্বকাপ দলে সুযোগ পান তিনি।

শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের একাদশেও জায়গা পান সিরাজ। ২৯ রানের জয়ে টুর্নামেন্ট শুরু করেছে সূর্যকুমার যাদবের দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দলের জয়ের দিনে ৮৪ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন ভারতীয় দলপতি। ম্যাচসেরা না হলেও কোনো অংশ কম যাননি সিরাজ। বল হাতে ২৯ রানে তাঁর শিকার ৩ উইকেট। এমন পারফরম্যান্সের পর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে না থাকায় ইউরোপে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন সিরাজ। মাঠে বসে দেখতে চেয়েছিলেন রিয়াল মাদ্রিদের ম্যাচ। কিন্তু হঠাৎ ডাক পেলেন; এরপর দলকে জেতানোর পথে দারুণ অবদানও রাখলেন তিনি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৬১ রান করে ভারত। জবাবে সিরাজের দারুণ বোলিংয়ে ১৩২ রানের বেশি করতে পারেনি যুক্তরাষ্ট্র।

ম্যাচ শেষে সিরাজ বলেন, ‘সৃষ্টিকর্তা যা লিখে রেখেছেন, তা কেউ বদলাতে পারবে না। আমি দলে ঢুকলাম, ম্যাচ খেললাম। এসব কিছুই আগে থেকে লেখা ছিল। আল্লাহ মহান। আল্লাহর ইচ্ছার বাইরে কারও কিছু করার শক্তি নেই। ১৫ ফেব্রুয়ারি রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখতে চেয়েছিলাম। এরপর মাহে রমজান শুরু হবে। সেভাবেই সব পরিকল্পনা করেছিলাম। কিন্তু সৃষ্টিকর্তা যা লিখে রেখেছেন সেভাবেই সব কিছু হয়।’

দলে কীভাবে ডাক পেলেন সে প্রসঙ্গে সিরাজ বলেন, ‘সূর্য ভাই আমাকে কল দিয়েছিলেন। বললেন ‘দ্রুত তৈরি হও, ব্যাগ গুছিয়ে চলে এসো।’ এরপর আমি বললাম মজা করছেন ভাই, এটা কীভাবে সম্ভব! সূর্য ভাই বললেন, ‘আমি সত্যিই তৈরি হতে বলছি তোমাকে।’ ফোন রাখার পরপরই প্রধান নির্বাচকের কল আসে। এটা আসলে চমকে যাওয়ার মতোই খবর ছিল।’

যৌন নিপীড়ন নিয়ে বিসিবির তদন্তে সন্তুষ্ট নন জাহানারা

বিসিবি সভাপতির হঠাৎ পাকিস্তান সফর নিয়ে কী বললেন সহসভাপতি

আফগানিস্তানকে হারিয়ে পুরোনো প্রতিশোধ নিল নিউজিল্যান্ড

ছক্কা মারা বাবরের শক্তির জায়গা নয়, বলছেন ভারতের সাবেক ক্রিকেটার

আফগানিস্তান কি নিউজিল্যান্ডকে হারাতে পারবে

আইসিসি-পিসিবির সঙ্গে জরুরি মিটিংয়ে হঠাৎ লাহোরে বিসিবি সভাপতি

বিসিবির অদম্য কাপের ফাইনালে শান্তদের প্রতিপক্ষ লিটনরা

হেটমায়ার ঝড়ের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের জয়ে শুরু

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন নিয়ে সরকারের সঙ্গে কথা বলবে পাকিস্তান

আউট হওয়ার ভয়ে দোয়া পড়ছিলেন পাকিস্তানি অলরাউন্ডার