হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

ক্রীড়া ডেস্ক    

মোহাম্মদ আব্বাস ও খুররম শেহজাদকে শাস্তি দিয়েছে আইসিসি। ছবি: এএফপি

তারুবায় হারের ক্ষত এখনো শুকায়নি। ব্যাটিং ব্যর্থতায় গতকাল চার দিনে শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯০ রানে হেরেছে পাকিস্তান। হারের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানের দুই ক্রিকেটারকে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। দুজনেই পেয়েছেন ডিমেরিট পয়েন্ট।

আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোহাম্মদ আব্বাস ও খুররম শেহজাদকে শাস্তি দেওয়ার তথ্য নিশ্চিত করেছে। দুজনের বিরুদ্ধেই আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গের অভিযোগ উঠেছে। খুররমকে তাঁর ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আব্বাসকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আইসিসি। শৃঙ্খলাভঙ্গের দায়ে দুজনের নামের পাশে জুটেছে একটি করে ডিমেরটি পয়েন্ট।

আইসিসির খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফদের জন্য সহায়ক কর্মীদের জন্য আইসিসি আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এই ধারা অনুযায়ী, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ব্যাটার আউট হওয়ার পর তাঁকে অপমান করা বা ব্যাটারের কাছ থেকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া উস্কে দিতে পারে, এমন ভাষা, কাজ বা অঙ্গভঙ্গি করলে’ এই শাস্তি দেওয়া হবে। মাঠের আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ ও রিচার্ড কেটেলবোরো এবং তৃতীয় আম্পায়ার জয়রামন মদনগোপাল এই অভিযোগগুলো আনেন। ম্যাচ রেফারি জেফ ক্রো শাস্তি দিয়েছেন আব্বাস ও শেহজাদকে।

এবার জেনে নেওয়া যাক আব্বাস-খুররাম কী অপরাধ করেছেন। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের ১৭তম ওভারের দ্বিতীয় বলে শাই হোপকে বোল্ড করেন। এরপর হোপের কাছে গিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে উদযাপন করেছেন। আব্বাস উত্যক্ত করেছেন ওয়েস্ট ইন্ডিজের টেল এন্ডার ব্যাটার জোমেল ওয়ারিকানকে। শেষ ব্যাটার ওয়ারিকানকে বোল্ড করার পর আগ্রাসী উদযাপন করেছেন। আব্বাস-খুররম গত ২৪ মাসে এই প্রথম ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। অপরাধ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।

তারুবায় সিরিজের প্রথম টেস্টে আব্বাস ও শেহজাদ নিয়েছেন ৮ ও ৪ উইকেট। যার মধ্যে দ্বিতীয় ইনিংসে ২২ রানে ৫ উইকেট। টেস্টে এটা তাঁর সপ্তম ফাইফার। এই টেস্ট জিততে পাকিস্তানের সামনে ছিল ২১১ রানের লক্ষ্য। তবে ক্যারিবীয়দের বোলিং তোপে ১২০ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ৯০ রানে হারের পর সতীর্থদের ধুয়ে দিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। যিনি দীর্ঘ তিন বছর পর টেস্টে নেতৃত্বে ফিরেছেন।

৯০ রানে হেরে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের তলানিতে অবস্থান করছে পাকিস্তান। ৬.৬৭ শতাংশ সফলতার হার নিয়ে ৯ নম্বরে রয়েছে দলটি। আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সফলতার হার ২২.৭৩ শতাংশ। শীর্ষ দুইয়ে থাকা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সফলতার হার ৮৭.৫০ ও ৭৫ শতাংশ। পোর্ট অব স্পেনে ২ আগস্ট শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট

মিরাজকে সরিয়ে লিটনকে অধিনায়ক করার ব্যাখ্যা দিলেন তামিম

বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক লিটন

পাকিস্তানকে হারিয়ে সোবার্সের শেষকৃত্যে ওয়েস্ট ইন্ডিজ

শ্রীলঙ্কায় বসেই সুখবর পেলেন হৃদয়

দলের ভরাডুবিতে সতীর্থদের ধুয়ে দিলেন বাবর আজম

‘পাকিস্তানের বিপক্ষে জয় আমরা স্যার গ্যারি সোবার্সকে উৎসর্গ করছি’

জিম্বাবুয়েকে কাঁপিয়ে ২৩০ ধাপ এগোলেন সূর্যবংশী

হৃদয়ের ক্যাচ নিয়ে এক লাখ টাকা পাচ্ছেন দর্শক

ব্যাটিং ব্যর্থতায় হারল পাকিস্তান

‘এবার রানা খেলতে না পারলেও ইনশা আল্লাহ আগামীতে অস্ট্রেলিয়ায় তাকে দেখব’