হোম > খেলা > ক্রিকেট

সাইফউদ্দিনের বদলে কি তাহলে তাসকিন যাচ্ছেন পাকিস্তানে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরের সময় ঘনিয়ে আসছে। ঠিক এই সময় মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে শুরু হয়েছে আলাপ আলোচনা। হঠাৎ দুই মাসের ছুটি নিয়েছেন তিনি। তাঁর পরিবর্তে পাকিস্তানে যেতে পারেন তাসকিন আহমেদ।

প্রায় দুই বছর পর লাল বলের ক্রিকেটে খেলার কথা ছিল সাইফউদ্দিনের। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের দলে ছিলেন তিনি। শেষ মুহূর্তে ছুটি নেওয়ায় তাঁর পরিবর্তে তাসকিনের পাকিস্তান সফরে যাওয়ার কথা শোনা যাচ্ছে। বিসিবি সূত্র থেকে জানা গেছে, সাইফউদ্দিনর বদলি হিসেবে পাঠানো হচ্ছে তাসকিনকে। ১৫ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে তাসকিন রওনা দেবেন।

সাইফউদ্দিনের ছুটির ব্যাপারে জানতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আজকের পত্রিকাকে দেবাশীষ বলেন, ‘আমি ফিজিওর কাছে জেনেছি সাইফউদ্দিন দুই মাসের ছুটি নিয়েছে। সাইফউদ্দিনের কোনো মেডিকেল সমস্যা নেই। সে শারিরীকভাবে সুস্থ। সম্ভবত সাইফউদ্দিন নির্বাচক আর বিসিবির সংশ্লিষ্ট দপ্তরে ছুটির জন্য যোগাযোগ করেছে।’ আকস্মিক ছুটির ব্যাপারে স্বয়ং সাইফউদ্দিন ও নির্বাচক হান্নান সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কেউ ফোন ধরেননি।

বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ১০ আগস্ট। তবে সেটা আর হচ্ছে না। পরিবর্তিত সূচি অনুযায়ী মুশফিকুর রহিম, মুমিনুল হক, এনামুল হক বিজয়দের বাংলাদেশ ‘এ’ দল ইসলামাবাদেই পৌঁছাবে ১০ আগস্ট। ১৩ আগস্ট শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হচ্ছে ২০ আগস্ট। ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৮ ও ৩০ আগস্ট। পাঁচটি ম্যাচই হবে ইসলামাবাদে।

পাওয়ার প্লেতে ১১৬ রান, রেকর্ড গড়ে জিতল পাঞ্জাব কিংস

না ফেরার দেশে আম্পায়ার মোহাম্মদ আসগর

শেষ ম্যাচ হেরে সিরিজও হারলেন জ্যোতিরা

‘আল্লাহর রহমতে বাংলাদেশ ক্রিকেট ঠিক পথেই এগোচ্ছে’

শেষ ওয়ানডেতে রিশাদের না থাকার তাহলে এই কারণ

টি-টোয়েন্টি সিরিজের আগে নিউজিল্যান্ডের চিন্তা কোথায়

‘বিদেশিদের কাছে আইপিএল আন্তর্জাতিক ক্রিকেটের চেয়েও বড়’

বাংলাদেশের নাহিদা-শারমিনকে শাস্তি দিল আইসিসি

পিএসএলের ফাইনালের আগে দর্শকদের সুখবর দিল পাকিস্তান

অলিখিত ফাইনালে চাপে বাংলাদেশ