হোম > খেলা > ক্রিকেট

‘শিখতে নয়, জিততে এসেছি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিনিয়র চার ক্রিকেটার ছাড়াই প্রথমবার কোনো সিরিজে খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদদের ছাড়াই খেলতে নামবেন মোস্তাফিজুর রহমান-লিটন দাসরা।

দলের নিয়মিত চার সিনিয়র না থাকলেও নিজেদের তরুণ ভাবতে নারাজ বাংলাদেশের নতুন অধিনায়ক নুরুল হাসান সোহান। জিম্বাবুয়ে সফরে তারা শিখতে নয়, জেতার জন্যই এসেছে জানিয়েছেন তিনি। আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন আত্মবিশ্বাস ব্যক্ত করেন এই উইকেটরক্ষক-ব্যাটার। 

নিজেদের অনভিজ্ঞ মানতে চান না সোহান। তিনি বলেছেন, ‘অনভিজ্ঞ দল বলতে পারেন না। বেশির ভাগ ক্রিকেটারই ৬-৭ বছর ধরে দলে খেলছে। ফলে আমরা যথেষ্ট অভিজ্ঞ। আমি দল নিয়ে খুশি। চ্যালেঞ্জের মুখোমুখি হব, তার জন্য প্রস্তুত আছি।’ 

প্রতিপক্ষকে সহজভাবে নিচ্ছে না বাংলাদেশ। তবে কোনো অঘটনে অজুহাতও দিতে চান না সোহান, ‘অজুহাত দিতে চাই না। তিন ম্যাচের জন্য এসেছি। চ্যালেঞ্জ থাকবে, সেটি নিতে আগ্রহী। আশা করি, ভালো একটা সিরিজ হবে। তরুণ দল বলতে পারেন। শিখতে আসি নাই, জেতার জন্যই এসেছি।’

সাম্প্রতিক সময়ে নিজেদের মাঠে দারুণ খেলছে জিম্বাবুয়ে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের পাঁচ ম্যাচের সব কটি জিতেছে তারা। সতর্ক সোহান সেটাই মনে করালেন, ‘নিজেদের কন্ডিশনে তারা ভালো দল। তবে আমরা সিরিজ জিততেই এসেছি, সেটিই মূল বিষয়।’ 

বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে: চট্টগ্রামে সিরিজ জেতার লড়াই

বাংলাদেশ দলের চমক সাকলাইনকে বেশি উচ্ছ্বসিত না হওয়ার পরামর্শ মায়ের

লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরে দাঁড়াতে বলেছে সরকার

‘বাবার দোয়া ক্রিকেট বোর্ড’ বিতর্কে সাঈদ ইব্রাহিম যা বললেন

মোস্তাফিজ কি কাল খেলবেন

রানা-রিশাদদের সুখবর দিল আইসিসি

ভয়ংকর পিচের কারণে ওয়েস্ট ইন্ডিজে ম্যাচ বাতিল

আইসিসির চাকরি ছাড়ছেন পিসিবির সাবেক সিইও

মাদক পরীক্ষায় ধরা পড়ে তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার

বাংলাদেশকে হারিয়ে সমতায় শ্রীলঙ্কা