হোম > খেলা > ক্রিকেট

ইতালিকে উড়িয়ে দিল স্কটল্যান্ড

ক্রীড়া ডেস্ক    

ইতালিকে ৭৩ রানে হারিয়েছে স্কটল্যান্ড। ছবি: ক্রিকইনফো

ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে স্কটল্যান্ডকে হারিয়েই বিশ্বকাপের মূলপর্বের টিকিট কেটেছিল ইতালি। গত বছরের জুলাইয়ে দ্য হেগে স্কটিশদের হারিয়েছিল ইতালিয়ানরা। তবে অভিজ্ঞতার দাম কতটা, সেটা বোঝা যায় বড় মঞ্চেই। কলকাতার ইডেন গার্ডেনসে আজ নবাগত ইতালিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে স্কটল্যান্ড।

বাংলাদেশ নাম প্রত্যাহার করাতেই মূলত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। পরশু টুর্নামেন্টের প্রথম দিন কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও ৩৫ রানে হেরে গিয়েছিল স্কটিশরা। আজ একই মাঠে স্কটিশরা জিতেছে দাপটের সঙ্গে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা ইতালিকে ৭৩ রানে হারিয়েছে স্কটল্যান্ড।

২০৮ রানের লক্ষ্যে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইতালি। ৪.৪ ওভারে ৩ উইকেটে ৪০ রানে পরিণত হয় প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা এই দল। জে জে স্মাটস ঝড় তোলার ইঙ্গিত দিলেও দ্রুত শেষ হয়ে যায় তাঁর ইনিংস। ১১ বলে ২ চার ও ২ ছক্কায় ২২ রান করেন তিনি। অ্যান্থনি মসকা ১১ রান করলেও জাস্টিন মসকা গোল্ডেন ডাক মেরেছেন।

দ্রুত ৩ উইকেট হারানোর পর দায়িত্ব নেন ইতালির দুই ম্যানেন্তি ভাই। চতুর্থ উইকেটে ৪৬ বলে ৭৩ রানের জুটি গড়েন হ্যারি ম্যানেন্তি ও বেন ম্যানেন্তি। ১৩তম ওভারের প্রথম বলে হ্যারি ম্যানেন্তিকে ফিরিয়ে জুটি ভাঙেন মাইকেল লিস্ক। হ্যারি ২৫ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৭ রান করেন।

হ্যারির বিদায়ে ইতালির স্কোর হয়ে যায় ১২.১ ওভারে ৪ উইকেটে ১১৩ রান। হাতে ৬ উইকেট নিয়ে শেষ ৪৭ বলে ৯৫ রানের সমীকরণ তৈরি হয় ইউরোপের এই দেশটির। ১২.১৩ রানরেট কঠিন হলেও অসম্ভব তো নয়। এরপরই মুখ থুবড়ে পড়ে ইতালি। ২১ রানে শেষ ৫ উইকেট পড়ে যাওয়ায় ১৬.৪ ওভারে ৯ উইকেটে ১৩৪ রানে পরিণত হয় দলটি। অধিনায়ক ওয়েন ম্যাডসেন কাঁধের চোটে পড়ায় ব্যাটিংয়ে নামতে পারেননি। এখানেই শেষ হয়ে যায় ইতালির ইনিংস।

ইতালির ইনিংস সর্বোচ্চ ৫২ রান করেন বেন ম্যানেন্তি। ৩১ বলের ইনিংসে ৫ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। স্কটল্যান্ডের লিস্ক ৪ ওভারে ১৭ রানে নিয়েছেন ৪ উইকেট। মার্ক ওয়াট নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন ব্র্যাড কুরি, ব্র্যাড হুইল ও অলিভার ডেভিডসন।

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা ইতালি আজ টস জিতে ফিল্ডিং নিয়েছে। আগে ব্যাটিং পাওয়া স্কটল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে করেছে ২০৭ রান। এবারের বিশ্বকাপে কোনো দলের এটাই ২০০ বা তার বেশি রানের স্কোর। স্কটিশ ওপেনার জর্জ মানসি ৫৪ বলে ১৩ চার ও ২ ছক্কায় ৮৪ রান করে অপরাজিত থাকেন। ইতালির আলী হাসান, গ্রান্ট স্টুয়ার্ট, থমাস ড্রাকা, স্মাটস একটি করে উইকেট নিয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন লিস্ক। বোলিংয়ে ৪ উইকেটের পাশাপাশি ব্যাটিংয়ে ৫ বলে ২ চার ও ২ ছক্কায় করেন ২২ রান।

স্কটল্যান্ড এ নিয়ে সপ্তমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে। অন্যদিকে ইতালির কাছে এটা প্রথম বিশ্বকাপ তো বটেই। প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টে এবারই প্রথম অংশ নিচ্ছে তারা।

ওমানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

বাংলাদেশ বাদ পড়ার পর আইসিসি চেয়ারম্যান জয় শাহর পোস্টে শুধুই ‘হা হা’

বাংলাদেশ-পাকিস্তানের বৈঠক নিয়ে ভারত কী বলছে

ভারত ইস্যুতে পাকিস্তানকে সিদ্ধান্ত বদলাতে বলছে আমিরাত

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেবে আইসিসি

লিটন-শান্তদের ফাইনালে আজ জিতবে কারা

আইসিসির কাছে ভারত ইস্যুতে পাকিস্তানের তিন দফা দাবি

পাকিস্তান থেকে কী নিয়ে ফিরছেন বিসিবি সভাপতি

আইসিসির সঙ্গে আলাপের পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় পিসিবি চেয়ারম্যান

শুধু অংশগ্রহণই নয়, চমকে দিতে চায় ইতালি