হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হওয়ার পর কে হচ্ছেন পাকিস্তানের নতুন অধিনায়ক

ক্রীড়া ডেস্ক    

পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক হতে যাচ্ছেন সালমান আলী আগা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে পাকিস্তানের ওপর দিয়ে। রমিজ রাজা, বাসিত আলী, কামরান আকমালরা ধুয়ে দিচ্ছেন পাকিস্তানকে। সবচেয়ে বেশি ঝড় বয়ে যাচ্ছে পাকিস্তান অধিনায়ক শান মাসুদের ওপর দিয়ে। বাংলাদেশের কাছে ধবলধোলাই হওয়ার পর নেতৃত্ব হারানোর শঙ্কায় আছেন তিনি।

মাসুদের পরিবর্তে সালমান আলী আগা পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক হতে যাচ্ছেন বলে দেশটির সংবাদমাধ্যমে খবর প্রচার হয়েছে। যদি মাসুদ পদত্যাগ করেন বা তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে সালমান হবেন পাকিস্তানের লাল বলের নতুন অধিনায়ক। সূত্রের বরাতে গতকাল এমনটাই জানিয়েছে জিও সুপার।

সিলেটে ২০ মে টেস্টের শেষ দিনে ৭৮ রানে হেরে বাংলাদেশের কাছে দ্বিতীয়বারের মতো ধবলধোলাই হয়েছে পাকিস্তান। এমন অবস্থার পর মাসুদ বেশ চাপে আছেন। অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী, সিলেট টেস্টে হারের পর অধিনায়কের সঙ্গে অন্যান্য ক্রিকেটারদের কথাবার্তা একরকম বন্ধ হয়ে গেছে। এমনকি দেশে ফেরার পথে সতীর্থদের সঙ্গে খুব কমই কথা বলেছেন মাসুদ। বরং পরিবারের সঙ্গেই পাকিস্তান অধিনায়ক সময় বেশি কাটিয়েছেন। বাংলাদেশের কাছে টানা চার টেস্ট হারের পর অধিনায়ক হিসেবে মাসুদের ভবিষ্যৎ তাই অনিশ্চিত হয়ে পড়েছে।

বাংলাদেশ সিরিজের প্রায় দুই মাস পর টেস্ট খেলতে নামবে পাকিস্তান। জুলাইয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান। সিরিজটি হবে ওয়েস্ট ইন্ডিজের মাঠে। দুই দলই টেস্ট চ্যাম্পিয়নশিপ, টেস্ট র‍্যাঙ্কিং—দুই জায়গাতেই তলানিতে অবস্থান করছে। ৮.৩৩ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়ন চক্রে আট নম্বরে পাকিস্তান। ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সফলতার হার ৪.১৭ শতাংশ। আর টেস্টে দুই ধাপ পিছিয়ে আট নম্বরে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ৭৫। ৯ নম্বরে অবস্থান করা ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট ৬৮। তারা পিছিয়েছে এক ধাপ।

জিও সুপারের প্রতিবেদন সত্যি হলে সালমান দুই সংস্করণের অধিনায়ক হচ্ছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টির পর এবার টেস্টের গুরুদায়িত্বও পড়বে তাঁর কাঁধে। তিনি সবশেষ বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাজে আচরণের দায়ে আইসিসির শাস্তিও পেয়েছেন। এর আগে মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজেও মেজাজ হারানোর শাস্তি পেয়েছিলেন তিনি।

মাসুদের নেতৃত্বে ১৬ টেস্টের মধ্যে ১২ টেস্টে হেরেছে পাকিস্তান। যার মধ্যে বাংলাদেশের বিপক্ষেই রয়েছে চার টেস্ট। টেস্টে পাকিস্তানি অধিনায়ক হিসেবে হারের তালিকায় দ্বিতীয়। এই তালিকায় সবার ওপরে থাকা মিসবাহ উল হক হেরেছেন ১৯ টেস্ট। এবার পাকিস্তান সাদা বলের সিরিজে ব্যস্ত থাকবে। ৩০ মে রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২ ও ৪ জুন লাহোরে হবে সিরিজের শেষ দুই ওয়ানডে।

লঙ্কান লিগে সাকিবের দলেই খেলবেন তাসকিন

মেয়েদের এই টুর্নামেন্টে এবার বাংলাদেশকে খেলানোর কথা ভাবছে আইসিসি

হেডের সঙ্গে হাত না মিলিয়ে তোপের মুখে কোহলি

এবারও পুত্রসন্তানের বাবা হলেন আশরাফুল

‘সাকিব এমন এক আগুন, দলের প্রয়োজনে যেকোনো কিছু করতে পারে’

‘আইপিএল নয়, টেস্ট ক্রিকেটই আমার প্রথম অগ্রাধিকার’

ফুটবল বিশ্বকাপের সময় জিম্বাবুয়ের বিপক্ষেও খেলবে বাংলাদেশ

ধোনির আইপিএল কি এভাবেই শেষ, কী বলছেন চেন্নাই অধিনায়ক

বাংলাদেশ সিরিজের পর বাদ রিজওয়ান

‘দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেটা হবে বাংলাদেশের অনেক বড় অর্জন’