হোম > খেলা > ক্রিকেট

সেই রানাকেই স্বাচ্ছন্দ্যে খেলছে নিউজিল্যান্ড

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ওভারপ্রতি ছয়ের ওপরে রান দিচ্ছেন রানা। ছবি: বিসিবি

বর্তমান সময়ের আলোচিত পেসার নাহিদ রানা। দুর্দান্ত গতির সঙ্গে অসাধারণ লাইন-লেন্থ এবং ভয়ঙ্কর সব বাউন্সের কারণে খুব অল্প সময়েই নিজের জাত চেনাতে পেরেছেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে দারুণ বোলিং করে এসেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে তাই এই পেসারকে নিয়ে বাড়তি ভাবনা ছিল নিউজিল্যান্ডের।

সংবাদ সম্মেলনে খোদ নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার রানাকে নিয়ে ব্যাটারদের আলাদা প্রস্তুতির কথাও শুনিয়েছিলেন। যাঁকে নিয়ে এত পরিকল্পনা, ভাবনা ছিল—সিরিজ শুরু হতেই সেই রানাকেই খুব সহজে সামলাচ্ছে নিউজিল্যান্ডের ব্যাটাররা। প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে হাত খুলে খেলতে পারছে না সফরকারী দল।

তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেনরা হিসেবি বোলিংয়ে ওভারপ্রতি সাড়ে চারের একটু ওপরে রান তুলতে পেরেছে নিউজিল্যান্ড। বাকি বোলারদের চেয়ে ব্যতিক্রম কেবল রানা। তুলনামূলক খরুচে বোলিং করছেন এই গতি তারকা। নিজের করা প্রথম ৮ ওভারে ৬.৩৮ ইকোনমিতে ৫১ রান দিয়েছেন এই বোলার; এখনো উইকেটের দেখা পাননি।

২০১৫ সালের পর প্রথমবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। গত মাসে অনুষ্ঠিত সে সিরিজ জয়ের নায়ক রানা। ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছেন তিনি। যার মধ্যে প্রথম ওয়ানডেতে নিয়েছেন ৫ উইকেট। ক্যারিয়ারসেরা ওয়ানডে বোলিংয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। নিউজিল্যান্ড সিরিজেও তাঁর কাছে প্রত্যাশা বেশি স্বাগতিকদের।

জিম্বাবুয়ের কাছে বাজে হারে সিরিজ শুরু করল বাংলাদেশ

স্বীকৃতির সঙ্গে আইসিসিতে শীর্ষ পদও পেলেন তামিম

বিশ্বকাপের ফরম্যাট বদলাল আইসিসি

জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

প্রত্যাবর্তন রাঙিয়ে মাসসেরার তালিকায় মোসাদ্দেক

ম্যাককালামকে ছাঁটাইয়ে শেষ হলো ইংল্যান্ডের বাজবল অধ্যায়

শেষ ওয়ানডে জিতে মিরাজ বললেন, আমরা অনেক কিছু শিখেছি

সিরিজ খুইয়ে মিরাজদের জয়ে ফেরা

ধবলধোলাই এড়ানোর ম্যাচেও ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ হারের পর শাস্তি পেল বাংলাদেশ