হোম > খেলা > ক্রিকেট

সমাধান হয়েছে বিপিএল ইস্যুর, শুক্রবার থেকেই খেলা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

স্থগিত বিপিএল শুরু হচ্ছে শুক্রবারে। ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা আপাতত দূর হয়েছে। রাতে বিসিবি-ক্রিকেটারদের সভায় বিপিএল শুক্রবার থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু সংবাদমাধ্যমকে বলেন, 'এটা অনাঙ্ক্ষিত, এটা উনার (পরিচালক নাজমুল ইসলাম) করা ঠিক হয়নি। আমরা বসেছিলাম। যে পরিচালক (নাজমুল) এই মন্তব্য করেছিলেন, তাঁকে তাঁর বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁকে এখানে আনতে চেয়েছিলাম, কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।'

মিঠু জানিয়েছেন বৃহস্পতিবার বা আজকের ম্যাচ কাল, কালকের ম্যাচ পরশু, পরশুর ম্যচ হবে ১৮ জানুয়ারি। তিনি বলেন, 'আমরা খুশি একটা উপসংহারে আসতে পেরেছি।'

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা পরিচালক নাজমুলকে আজ বিকেলে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। ক্রিকেটারদের বয়কটের সিদ্ধান্তে বিপিএলের দুটি ম্যাচ স্থগিত হয়েছে। বিপিএল চালুর সিদ্ধান্ত নিয়ে মিঠু বলেন, 'আমরা একমত হয়েছি, আমরা ক্রিকেট আবার শুরু করতে চাই। কোনো দিন শুনিনি বাংলাদেশ ক্রিকেটে কোনো পরিচালকের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাকে আমরা বলব, এখানে শেষ করেন। আসলে ভুল স্বীকার করলে এত দূর যেত না।'

অতিরিক্ত গতিতে বাইক চালানোর শাস্তি পেলেন ধোনি

বাবর বাদ, ছয় নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

অভিষেকের সিংহাসন দখলের আরও কাছে পাকিস্তানি ক্রিকেটার

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ভারতকে গাভাস্কারের সতর্কবার্তা

বাংলাদেশের বিপক্ষে নতুন অধ্যায় শুরু করবেন সাবেক পাকিস্তান অধিনায়ক

‘সাকিব ভাই থাকলে দলের কম্বিনেশন ভালো হয়’

ভারতীয় দর্শকদের চুপ করিয়ে দিতে চায় ইংল্যান্ড

নিউজিল্যান্ডকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা

পাকিস্তানের সাবেক আম্পায়ারের পিসিবির চাকরি ছাড়ার কারণ তাহলে এই

শান্তদের হারিয়ে চার বছর পর চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল