হোম > খেলা > ক্রিকেট

ভারতকে হারানোর উপায় বাতলে দিলেন আফ্রিদি

ক্রীড়া ডেস্ক    

ভারতকে হারানোর কৌশল বলে দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে পাকিস্তান দলকে জয়ের কৌশল বাতলে দিয়েছেন শহিদ আফ্রিদি। দেশটির সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডারের মতে, সূর্যকুমার যাদবের দলকে হারাতে চাইলে ভুল কম করে সংযমী ও শৃঙ্খলাবদ্ধ ক্রিকেট খেলতে হবে পাকিস্তানকে।

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার খেলা। দ্রুত রান তোলার জন্য স্বাভাবিকভাবেই প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হন ব্যাটাররা। বোলাররাও নিজেদের জায়গা থেকে আক্রমণাত্মক হয়ে থাকেন। পাকিস্তানের ক্রিকেটারদের আক্রমণাত্মক ক্রিকেটের চেয়ে বরং মৌলিক বিষয়গুলোর সঠিক বাস্তবায়নের ওপর জোর দিতে বলছেন আফ্রিদি। তাঁর মতে, এই বিষয়গুলোই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

আফ্রিদি বলেন, ‘ভুল হতেই পারে। তবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—এই তিন বিভাগে যে দল কম ভুল করবে, তারাই শেষ পর্যন্ত জয়ী হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত আটবারের দেখায় সাতটিতেই হেরেছে পাকিস্তান। তবে এবার দারুণ কিছুর আশায় আছেন আফ্রিদি। বর্তমান পাকিস্তান দল নিয়ে বেশ আশাবাদী তিনি। দলটির লম্বা ব্যাটিং লাইন আশা দেখাচ্ছে সাবেক ক্রিকেটারকে। আট নম্বর পর্যন্ত সবাই ভালো ব্যাটিং করতে পারায় শুরুতে উইকেট পড়লেও আক্রমণাত্মক থাকতে সাহায্য করবে বলে মনে করেন আফ্রিদি। ওপেনারদের ভূমিকাকেও গুরুত্বের সঙ্গে দেখছেন তিনি।

আফ্রিদি বলেন, ‘আমাদের শক্ত ব্যাটিং লাইনআপ রয়েছে। কয়েকজন ব্যাটার আছে যারা বড় শট খেলতে পারে। লক্ষ্য হওয়া উচিত যতটা সম্ভব বেশি সময় ক্রিজে টিকে থাকা। ওপেনারদের কাজ হবে রান তোলা। তবে বেপরোয়া হয়ে উইকেট বিলিয়ে দেওয়া যাবে না।’

ওপরের সারির ব্যাটারদের সময় নিয়ে ব্যাটিং করার পরামর্শ দিয়েছেন আফ্রিদি, ‘যদি আমাদের টপ ছয় ব্যাটার সেখানে ব্যর্থ হয়, তবে ষষ্ঠ উইকেটের পর শেষ দুই ব্যাটারকে বাকি ২৪ বলে দায়িত্ব নিতে দিতে হবে, যাতে একটি লড়াকু সংগ্রহ দাঁড় করানো যায়।’

ভারত ম্যাচের আগে সতীর্থদের কী বার্তা দিলেন বাবর আজম

ভারতের বিপক্ষে পাকিস্তানের ‘ট্রাম্প কার্ড’ তিনি

ভারত হাত মেলাবে কি না, জানার অপেক্ষায় রয়েছে পাকিস্তান

রুদ্ধশ্বাস জয়ে রাইজিং স্টারস এশিয়া কাপ শুরু বাংলাদেশের

বাংলাদেশ নেই বলে ভারত-পাকিস্তান ম্যাচে যাচ্ছেন না বিসিবি সভাপতি

টাকারের আক্ষেপের ম্যাচটা রেকর্ডে রাঙাল আয়ারল্যান্ড

ভারতের বিস্ফোরক ব্যাটারের টেকনিক নিয়ে আমিরের প্রশ্ন

যুক্তরাষ্ট্রের কাছে হেরে বাংলাদেশের কথা স্মরণ করলেন নেদারল্যান্ডসের কোচ

ভারত-পাকিস্তান ম্যাচের আগে টিকিট যেন সোনার হরিণ

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে শুরু হয়েছে মনস্তাত্ত্বিক লড়াই