হোম > খেলা > ক্রিকেট

ফুটবল বিশ্বকাপের সময় দিনের আলোয় খেলবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক    

জুনে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ছবি: ক্রিকইনফো

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি নেই এক মাসও। ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। পুরো বিশ্ব যখন বুঁদ হয়ে থাকবে বিশ্বকাপ উন্মাদনায়, তখন বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

বিদ্যুৎ বাঁচাতে গত ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলো হয়েছিল দিনের আলোয়। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ভাগাভাগি হয়েছিল মিরপুর ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। এবার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজও হচ্ছে একই প্যাটার্নে। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ হবে মিরপুরে। সকাল ১১টায় শুরু হবে তিনটি ওয়ানডে। তিন টি-টোয়েন্টি শুরু হবে বেলা ২টায়। টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু চট্টগ্রাম।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের তিন ওয়ানডে হবে ৯, ১১ ও ১৪ জুন। ১৭ জুন শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৯ ও ২১ জুন হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। দুই দলের সিরিজ শেষ হলেও ফুটবল বিশ্বকাপ চলবে আরও প্রায় এক মাস। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া বিশ্বকাপের ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

গত মাসে পিছিয়ে থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তাতে করে ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বর স্থান ধরে রেখেছে বাংলাদেশ।১১৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দুই ও তিনে থাকা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১৩ ও ১০৯। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে পয়েন্ট টেবিলের সেরা ৯ দল সরাসরি খেলবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের সূচি তারিখ ম্যাচ ভেন্যু শুরুর সময় ৯ জুন প্রথম ওয়ানডে মিরপুর সকাল ১১টা ১১ জুন দ্বিতীয় ওয়ানডে মিরপুর সকাল ১১টা ১৪ জুন তৃতীয় ওয়ানডে মিরপুর সকাল ১১টা
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের সূচি তারিখ ম্যাচ ভেন্যু শুরুর সময় ১৭ জুন প্রথম টি-টোয়েন্টি চট্টগ্রাম বেলা ২টা ১৯ জুন দ্বিতীয় টি-টোয়েন্টি চট্টগ্রাম বেলা ২টা ২১ জুন তৃতীয় টি-টোয়েন্টি চট্টগ্রাম বেলা ২টা

বাউন্সার খেলে ছেড়ে কথা বলবেন না রানা

১৫৬ রানের লিড নিয়ে দিন পার করল বাংলাদেশ

বিসিবির নির্বাচনে ভোটার হলেন তামিম-মাহমুদউল্লাহসহ যে ক্রিকেটাররা

সাকিবকে ছাড়িয়ে তাইজুলের পেছনে ছুটছেন রানা

আফগান ক্রিকেটারের মৃত্যুর খবর, পরে জানা গেল আসল ঘটনা

পাকিস্তানকে গুটিয়ে দিলেন রানা, লিড নিল বাংলাদেশ

লিড নেওয়ার পথে বাংলাদেশ

পাকিস্তানকে চাপে রেখে লাঞ্চে গেল বাংলাদেশ

পাকিস্তানকে মিরাজ-তাসকিনরা বোঝালেন, কাজটা সহজ হবে না

বিসিবির নির্বাচন ৭ জুন