হোম > খেলা > ক্রিকেট

‘শুধু টিকে থাকতে নয়, ভালো কিছু করতে চায়’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মোহাম্মদ সালাহ উদ্দীনের সঙ্গে মনোযোগী ছাত্রের মতো কথা বলছেন মুমিনুল। অস্ট্রেলিয়ায় তাঁর ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। ফাইল ছবি

বিমানবন্দরে পা রাখতেই সাংবাদিকেরা ঘিরে ধরলেন হাবিবুল বাশার সুমনকে। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। সেখানে কেমন চ্যালেঞ্জ অপেক্ষা করছে নাজমুল হোসেন শান্তর দলের জন্য কিংবা সম্ভাবনাই বা কতটুকু আছে—এসব নিয়েই কথা বলেছেন সুমন।

অস্ট্রেলিয়ার মাটিতে বরাবরই বাড়তি সুবিধা পেয়ে থাকেন পেসাররা। অজিদের আছে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, জশ বোল্যান্ডদের মতো দুর্দান্ত সব পেসার। তাঁদের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটারদের যে কঠিন পরীক্ষাই দিতে হবে, সেই বাস্তবতা বুঝতে পারছেন সুমন। তবে বাংলাদেশ যে এবার আর শুধু খেলার জন্যই খেলবে না, সেটাও জানিয়ে গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক।

সুমন বলেন, ‘চ্যালেঞ্জ ২৩ বছর আগেও ছিল, এখনও আছে। তখন লক্ষ্য একরকম ছিল, এখন ভিন্ন। তখনকার প্রেক্ষাপট একরকম ছিল, এখন অন্যরকম। তখন মূল লক্ষ্য ছিল সার্ভাইভ করা। এবার আমরা শুধু সার্ভাইভ করতে যাচ্ছি না, ভালো কিছু করতে চাই।’

এই সফরে সেরাটা দিতে বদ্ধপরিকর ক্রিকেটাররা। এই প্রসঙ্গে সুমন বলেন, ‘যাদের সঙ্গে দলের যতটুকু কথা হয়েছে, গেলে আরও ভালোভাবে কথা হবে। সবাই এখানে বিশেষ কিছু করে তাদের ক্যারিয়ারে মনে রাখার মতো কিছু করতে চায়। আমরা জানি যে চ্যালেঞ্জটা অনেক বেশি। অবশ্যই অস্ট্রেলিয়া খুব শক্তিশালী দল। কিন্তু সবাই এমন কিছু করতে চায়, যেটা সারা জীবন মনে রাখতে পারবে, যেটা তাদের ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন হতে পারে। আমার মনে হয়, সবাই খুব ইতিবাচক। জানি কাজটা কঠিন, অবশ্যই কঠিন। কিন্তু কাজটা করতে পারলে সবারই ভালো লাগবে।’

চোট কাটিয়ে লিটনের ফেরা প্রসঙ্গে সুমন বলেন, ‘আমাদের নিয়মিত তিন সদস্য বাইরে চলে গিয়েছিল। নাহিদ রানা, শরিফুল, লিটন। লিটনকে ফিরে পেয়েছি, এটা খুবই ভালো। নাহিদ রানাকে হয়তো পাব না। শরিফুলকেও যদি পাই, তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো হবে। তবে লিটনের ফিরে আসা অবশ্যই ইতিবাচক লক্ষণ। আমাদের ব্যাটিংটা একটু শক্ত হলো।’

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রথম দিনের অনুশীলন কেমন হলো

৮ উইকেট নেওয়া আব্বাসকে কেন বাদ দিল পাকিস্তান

ব্যাট হাতে তাণ্ডব, ৯১ বলেই ২৩৩ রান

বুমরার চোটে কপাল খুলে গেল কাশ্মীরের সেই পেসারের

এবার ব্যাট হাতে পাকিস্তানকে ভোগাচ্ছেন গ্রিভস

যাঁদের নিয়ে বেশি চিন্তা বাংলাদেশের

তিন বছরের বন্দিদশা থেকে তাহলে মুক্তি পাচ্ছেন ইমরান খান

অস্ট্রেলিয়ায় লিটনকে কীভাবে খেলতে হবে, সালাহ উদ্দীনের পরামর্শ

দীর্ঘ ২৩ বছর পর বাংলাদেশ দলকে যেভাবে স্বাগত জানাল অস্ট্রেলিয়া

জেন-জি প্রজন্মের ক্রিকেটারদের কীভাবে কোচিং করান সালাহ উদ্দীন