হোম > খেলা > ক্রিকেট

স্বর্ণার নৈপুণ্যে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রীড়া ডেস্ক    

৩০ রানে জিতেছে জ্যোতিরা। ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্বর্ণা খাতুনের অলরাউন্ড নৈপুণ্যে পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাছাইপর্ব শুরু করেছিল তারা।

কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বাংলাদেশের পুঁজিটা বড়ই ছিল; ১৬৮ রানের। রানা তাড়া করতে নেমে দারুণ শুরুর পরও ছন্দ হারায় পাপুয়া নিউগিনি। আচমকা ব্যাটিং ধসে শেষ পর্যন্ত ১৩৮ রানে থামে দলটি। টানা দ্বিতীয় জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষ উঠে এল বাংলাদেশ।

শেষ দিকে সোবহানা মোস্তারি ও স্বর্ণার ঝোড়ো ব্যাটিংয়ে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১৫০ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ। ১৪ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৭ বিস্ফোরক ইনিংস খেলেন স্বর্ণা। ২৪ বলে ৩৪ রান এনে দেন মোস্তারি। তাঁদের দুজনের টর্নেডো ব্যাটিংয়ে শেষ ২৮ বলে স্কোরবোর্ডে ৬৭ রান যোগ হয়। ৩৫ রান আসে ওপেনার দিলারা আক্তারের ব্যাট থেকে। আরেক ওপেনার জুরাইরিয়া ফেরদৌস করেন ১৭ রান। পাপুয়া নিউগিনির হয়ে মাইরি টম, হেনাও থমাস ও ডিকা লোহিয়া একটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় ৩.১ ওভারে ৩২ রান তুলেছিল পাপুয়া নিউগিনি। ২ উইকেট হারিয়ে ৯৮ রান করে তারা। এরপরই ব্যাটিং ধস। তাই বেশিদূর যেতে পারেনি পাপুয়া নিউগিনি। ৩৫ রান করেন ব্রেন্ডা। সিবোনা ২৮, হোলান দরিগা ২১ ও নাওয়ানি ভার করেন ১৫ রান।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট তুলে নেন সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান, রিতু মনি, ফাহিমা খাতুন, মোস্তারী ও স্বর্ণা। কেবল সুলতানা খাতুন কোনো উইকেট পাননি। এদিন বাংলাদেশের হয়ে সাত জন বোলার বল করেছেন।

৩৩ কোটি টাকা এভাবেই ‘গচ্চা’ দিতে হচ্ছে কলকাতার

এত দিন পর মোস্তাফিজকে নিয়ে আইপিএল চেয়ারম্যানের বোধোদয়

তদন্ত চলাকালে বিসিবির আরও এক পরিচালকের পদত্যাগ

অবশেষে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

আইপিএল খেলার অনুমতি না পেয়ে আদালতে লঙ্কান ক্রিকেটার

পাকিস্তান বোর্ডকে ধুয়ে দিলেন ইউনিস খান

হঠাৎ কেন অবসরে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার

এবার বোর্ডের বিরুদ্ধে আপিল করলেন পাকিস্তানি তারকা ক্রিকেটার

কৌশলের ওস্তাদসহ মোস্তাফিজকে আর কী কী নামে ডাকল লাহোর

‘আমাদের ক্রিকেটের অভিভাবকেরা কি পদ আর ক্ষমতার লড়াইয়ে এতটাই অন্ধ হয়ে গেছেন’