হোম > খেলা > ক্রিকেট

আইপিএলের কারণে পিএসএল ছাড়লে কড়া শাস্তি দেবে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    

আইপিএলের কারণে অনেক ক্রিকেটার এবার পিএসএল ছেড়ে দিচ্ছেন। ছবি: ফাইল ছবি

চার-ছক্কার ফুলঝুরি, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে পাখির চোখ করেন অনেক তারকা ক্রিকেটার। কেউ আবার জাতীয় দলের খেলা থাকলেও আইপিএলকে বেশি প্রাধান্য দেন। এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে আইপিএলে যাওয়া ক্রিকেটারদের তালিকা লম্বা হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁদের কড়া হুঁশিয়ারি দিয়েছে।

আইপিএল-পিএসএল এবার চলবে সমান তালে। ২৬ মার্চ শুরু হবে পিএসএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-হায়দরাবাদ কিংসমেন। আর ২৮ মার্চ রাজস্থান রয়্যালস-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানির পর পিএসএল ছেড়ে আজ আইপিএলে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক দাসুন শানাকা। তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। আজ তিনি বলেন, ‘আইপিএলের সঙ্গে সূচি মেলাটা বড় কোনো ইস্যু নয়। কারণ, অনেক তারকা ক্রিকেটাররা এখানে খেলছে। বছরের অন্য কোনো সময়ে ফাঁকা উইন্ডো পাচ্ছি না। সে কারণে পিএসএল পেছানো সম্ভব না।’

গত বছরের পিএসএল ড্রাফট থেকে দক্ষিণ আফ্রিকার করবিন বশকে নিয়েছিল পেশোয়ার জালমি। পরবর্তীতে পিএসএল ছেড়ে আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন তিনি। তাতে তাঁকে এক বছর নিষিদ্ধ করা হয়েছে। আজ সেটাই মনে করিয়ে দিয়েছেন নাকভি। পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আমরা নিয়ম মেনেই ব্যবস্থা নেব। গত বছর এমন একটা ঘটনা (বশের পিএসএল ছেড়ে চলে যাওয়া) ঘটেছিল। এবারও তা-ই হবে।’

মুজারাবানি ও শানাকাকে নিয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। পিএসএল ছেড়ে দেওয়া মুজারাবানিকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মোস্তাফিজুর রহমানের বদলি হিসেবেই সুযোগ পান জিম্বাবুয়ের পেসার। রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে নেওয়ার পরও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাঁকে বাদ দেয় কলকাতা।

লাহোর কালান্দার্স এরই মধ্যে শানাকার বদলি খেলোয়াড় খুঁজে পেয়েছে। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার ড্যানিয়েল স্যামসকে নেওয়ার কথা নিশ্চিত করেছে পিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন। আর ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে, ইংল্যান্ডের তারকা পেসার স্যাম কারানের বদলি হিসেবে রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন শানাকা। এখন শুধু রাজস্থানের আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

শানাকা যে লাহোর কালান্দার্স ছেড়েছেন, সেই দলে খেলবেন দুই বাংলাদেশি মোস্তাফিজ ও পারভেজ হোসেন ইমন। সবচেয়ে বেশি তিন বাংলাদেশি আছেন পেশোয়ার জালমিতে। পিএসএলের এই ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন নাহিদ রানা, শরীফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম। আর নবাগত পিন্ডিজ নিয়েছে বাংলাদেশের তারকা লেগস্পিনার রিশাদ হোসেনকে। সেই ফ্র্যাঞ্চাইজিরই জেক ফ্রেজার ম্যাগার্ক ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গেছেন।

তুমি কেন মরে যাচ্ছ না, এমন কথাও শুনেছিলেন ভারতের তারকা ক্রিকেটার

বাবর-আফ্রিদিকে ক্রিকেট থেকে ছুটি নিতে বলছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার

তেলের সংকটে কমে গেল পিএসএলের ভেন্যু, থাকছে না দর্শকেরাও

পাকিস্তানের লিগ ছেড়ে আইপিএলে লঙ্কান ক্রিকেটার

প্রথমবার অস্ট্রেলিয়ায় সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা, ম্যাচ কবে কোথায়

নাটকীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জমিয়ে দিল দক্ষিণ আফ্রিকা

টি-টোয়েন্টি অভিষেকে সেঞ্চুরিতে রেকর্ড বই তোলপাড় এই নারী ক্রিকেটারের

‘মোস্তাফিজরা না থাকায় কলকাতাকে প্রতিপক্ষ ভয় পাবে না’

পিএসএল শুরুর আগেই সতীর্থকে হারালেন রিশাদ

পাকিস্তান ক্রিকেট নিয়ে কারস্টেনের বিস্ফোরক মন্তব্য