হোম > খেলা > ক্রিকেট

ক্যামেরাম্যানকে পাল্টা হুমকি দিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    

ভক্তের ওপর খেপে গেলেন হাইনরিখ ক্লাসেন। ছবি: ক্রিকইনফো

খ্যাতির বিড়ম্বনা বলতে যা বোঝায়, তা-ই হলো হাইনরিখ ক্লাসেনের সঙ্গে। নাছোড়বান্দা এক ভক্ত তাঁর ছবি তুলতে চেয়েছিলেন। কিন্তু কিছুতেই রাজি হলেন না দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার। এক পর্যায়ে মেজাজ হারিয়ে বসেন তিনি।

মাঠেও যেমন খুনে মেজাজে আবিভূর্ত হন ক্লাসেন, মাঠের বাইরেও তাঁকে দেখা গেল একই রূপে। হোটেল লবির ভেতরে এক ভক্ত ছবি তুলতে গিয়ে উল্টো নাজেহাল হয়ে গেলেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এই ঘটনা। নাছোড়বান্দা ভক্তকে কিছুতেই ছবি তুলতে দিলেন না ক্লাসেন। এক পর্যায়ে বিরক্ত হয়ে ৩৪ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার বলেন, ‘বস। ​​আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। থামুন। আমি বলেছি কোনো ছবি তোলা যাবে না। এরা আমার পরিবার। তাই আপনার ক্যামেরাটা সরিয়ে রাখুন।’

এবারের আইপিএলটা দারুণ কাটছে ক্লাসেনের। তাঁর দলও উড়ছে। এমন অবস্থায় দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারের সঙ্গে ছবি তুলতে ক্যামেরা হাতে ঘুরছিলেনএক ভক্ত। ক্লাসেনের পরিবারের সদস্যরাও ছিলেন হোটেল লবিতে। অনুমতি ছাড়া ছবি তুলতে চাওয়ায় ভক্তকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার বলেন, ‘আমার কথা খুব ভালো করে শোনেন। এটা করবেন না। ঠিক আছে? আমি আপনাকে না বলেছি। দয়া করে চলে যান।’

ভক্ত ছবি তোলার জন্য ক্লাসেনের দলের প্রশংসা করে বলেন, ‘আপনার দল খুব ভালো খেলছে।’ তবু প্রোটিয়া ক্রিকেটারের মন গলানো সম্ভব হয়নি। উত্তরে ক্লাসেন বলেন, ‘অনেক ধন্যবাদ। কিন্তু ছবি তুলবেন না। আমি যদি ঘুরে দাঁড়াই আর আপনি যদি আমার পরিবার এবং আমার ছবি তোলেন তাহলে কথা দিচ্ছি আপনি মাটিতে পড়ে যাবেন। দয়া করে চলে যান।’ কিন্তু ভক্ত যে নাছোড়বান্দা। কিছুতেই ক্লাসেনের পিছু ছাড়বেন না। এক পর্যায়ে ক্যামেরা বন্ধ করে চলে যাওয়ার কথা সেই ভক্তকে বলেন প্রোটিয়া তারকা ক্রিকেটার।

৯ ম্যাচে ৪ ফিফটিতে ৪১৪ রান করে এবারের টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ক্লাসেন। গড় ও স্ট্রাইকরেট ৫৯.১৪ ও ১৫৭.৪১। ৪২৫ রান করে সবার ওপরে সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মা। তিনে থাকা রাজস্থানের বৈভব সূর্যবংশীর রান ৪০৪।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস—তিন দলেরই পয়েন্ট ১২। তবে নেট রানরেটের কারণে অবস্থান ভিন্ন। দুই, তিন ও চারে অবস্থান করছে বেঙ্গালুরু, হায়দরাবাদ ও রাজস্থান। সবার ওপরে থাকা পাঞ্জাব কিংসের পয়েন্ট ১৩। আজ দিল্লি ক্যাপিটালসকে হারালে রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে। তবে জয়পুরে রাজস্থানের ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে দিল্লি এরই মধ্যে ৯ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৮ রান করেছে।

এক সপ্তাহের মধ্যেই ডিপিএলের নিয়ম বদলাল বিসিবি

রানাদের ফাইনাল দেখতে বিশেষ অতিথিকে আফ্রিদির নিমন্ত্রণ

আইপিএলের বিতর্কিত ক্যাচ নিয়ে ক্রিকেটের আইন কী বলে

শেষ ম্যাচেও বাংলাদেশের একই দল

পাকিস্তানকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

ত্রুটিপূর্ণ গঠনতন্ত্রেই সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি তামিমদের

মে দিবসে বিসিবি-বাফুফের বার্তা

আইপিএল থেকে বাদ পড়ে নিউজিল্যান্ডের ক্রিকেটারের আরও বড় ধাক্কা

নিউজিল্যান্ডের মাথাব্যথার নাম শামীম

ফের অস্ত্রোপচার করালেন ক্লার্ক, দিলেন ভক্তদের সাবধানে থাকার বার্তাও