হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

পাকিস্তানকে টপকে গেল বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো

ছেলেদের ক্রিকেটে যেমনই হোক, মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা আশানুরূপ নয়। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজই খুইয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবু পাকিস্তানকে টপকে গেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কারা আছে আগের অবস্থানেই।

ক্রিকেটের বার্ষিক র‍্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ছেলেদের টেস্ট দল ও মেয়েদের ওয়ানডে দলের র‍্যাঙ্কিং হালনাগাদ করলে দেখা যায়, দুই জায়গাতেই অস্ট্রেলিয়া শীর্ষস্থান ধরে রেখেছে। ক্রিকেটের অভিভাবক সংস্থা। মেয়েদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে সাত নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। সাত ও আট নম্বরে থাকা বাংলাদেশ ও পাকিস্তানের রেটিং পয়েন্ট ৭৩ ও ৭২।

১৬৩ রেটিং পয়েন্ট নিয়ে মেয়েদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে অস্ট্রেলিয়া। দুই থেকে ছয় নম্বর পর্যন্ত স্থানও অপরিবর্তিত। দুইয়ে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ১২৪। তিন, চার, পাঁচ ও ছয়ে থাকা ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ১২৬, ১০০, ৯৩ ও ৮৯। এদিকে গত তিন বছরে আট ওয়ানডে খেলার শর্ত পূরণ করতে না পেরে থাইল্যান্ড ও নেদারল্যান্ডস আপাতত র‍্যাঙ্কিং থেকে ছিটকে গেছে। র‍্যাঙ্কিং ফিরে পেতে থাইল্যান্ডকে আরও এক ওয়ানডে এবং নেদারল্যান্ডসকে আরও দুই ওয়ানডে খেলতে হবে।

ছেলেদের টেস্ট র‍্যাঙ্কিংয়ে ১৩১ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১১৯। সেরা দশে চারটি জায়গা অদলবদল হয়েছে। এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে ভারত। তাতে এক ধাপ পিছিয়ে চারে নেমে গেছে। আর শ্রীলঙ্কাকে টপকে ছয় নম্বরে উঠে এসেছে পাকিস্তান। তিন ও চারে থাকা ভারত ও ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ১০৪ ও ১০২। ছয় ও সাত নম্বরে থাকা পাকিস্তান ও শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৮৯ ও ৮৬। ১০১ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই পাঁচে নিউজিল্যান্ড।

আট, নয় ও দশে অবস্থান করা ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও আয়ার‍ল্যান্ডের রেটিং পয়েন্ট ৬৮, ৬৭ ও ২৫। ১২ ও ০ রেটিং নিয়ে ১১ ও ১২ নম্বরে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। বার্ষিক র‍্যাঙ্কিং হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে খেলা সমস্ত ম্যাচকে ১০০ শতাংশ হিসেব করা হয়। তার আগের দুই বছরের ফলকে ৫০ শতাংশ হিসেব করা হয়। এই সময়ের হিসেব করলে সবচেয়ে বেশি ৭ টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া। যদিও গত বছর লর্ডসে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হেরেছে অজিরা। বাংলাদেশ চার টেস্ট খেলে দুটিতে জিতেছে এবং একটি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে।

২০২৫ সালের জুন-আগস্টে ভারত-ইংল্যান্ড অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ২-২ সমতায় ড্র হয়। ইংলিশরা এরপর অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে অ্যাশেজ হেরেছে। ভারতও নিজেদের মাঠে গত নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে। আর ২০২৫ সালের মে মাস থেকে হিসেব করলে বাংলাদেশ ও পাকিস্তান নারী ক্রিকেট দল দুটি করে ওয়ানডে জিতেছে। গত বছর নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।

আগামী সপ্তাহেও বার্ষিক র‍্যাঙ্কিং হালনাগাদ করবে আইসিসি। ৫ মে ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টিতে নতুন র‍্যাঙ্কিং জানানো হবে। ৭ মে ছেলেদের হালনাগাদ করা ওয়ানডে র‍্যাঙ্কিং ঘোষণা করবে ক্রিকেটের অভিভাবক সংস্থা।

শেষ ম্যাচেও বাংলাদেশের একই দল

ত্রুটিপূর্ণ গঠনতন্ত্রেই সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি তামিমদের

মে দিবসে বিসিবি-বাফুফের বার্তা

আইপিএল থেকে বাদ পড়ে নিউজিল্যান্ডের ক্রিকেটারের আরও বড় ধাক্কা

নিউজিল্যান্ডের মাথাব্যথার নাম শামীম

ফের অস্ত্রোপচার করালেন ক্লার্ক, দিলেন ভক্তদের সাবধানে থাকার বার্তাও

নতুন সুযোগ পেয়ে লিটনের প্রতি কৃতজ্ঞ শামীম

নিয়তি মেনে নিয়ে শেষ টি-টোয়েন্টির দিকে তাকিয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার ক্রিকেটে ফের সমালোচনার ঝড়, গ্রেপ্তার দুই ক্রিকেটার

সোমবার বুলবুলদের সঙ্গে আইসিসির সভা