হোম > খেলা > ক্রিকেট

কেউ পাকিস্তানকে মোকাবিলা করতে চায় না, বলছেন হেইডেন

‘আনপ্রেডিক্টেবল’ ট্যাগটা যেন পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গেই মানানসই। এই দল সম্পর্কে আগে থেকে অনুমান করা খুবই কঠিন। এবারের বিশ্বকাপেই এই দলটি টুর্নামেন্টের হিসেব থেকে প্রথমে বাতিলের খাতায় চলে গিয়েছিল। তারপর সেখান থেকে অবিশ্বাস্যভাবে চলে যায় সেমিফাইনালে। ম্যাথ্যু হেইডেনের মতে, এই পাকিস্তান হচ্ছে সমীহ-জাগানিয়া দল।

মেলবোর্নে ভারতের বিপক্ষে ৪ উইকেটে হেরে বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। পার্থে জিম্বাবুয়ের বিপক্ষে ১ রানে হেরে যায় পাকিস্তান। এখান থেকেই মূলত পাকিস্তানের ঘুরে দাঁড়ানো শুরু। পার্থে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারায় বাবর আজমের দল। এরপর সিডনিতে দক্ষিণ আফ্রিকাকে ডিএলএস মেথডে ৩৩ রানে হারায় পাকিস্তান। তারপরও পাকিস্তানের সেমিফাইনাল খেলা নিশ্চিত ছিল না। মূলত পাকিস্তানকে সুখবর দেয় নেদারল্যান্ডস। অ্যাডিলেডে গতকাল দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারায় ডাচরা। এরপর একই মাঠে অলিখিত ‘কোয়ার্টার ফাইনালে’ বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটেন বাবররা। 

৯ নভেম্বর সিডনিতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-পাকিস্তান।তার আগে যেন একরকম হুঁশিয়ারি দিলেন হেইডেন। পাকিস্তানের ক্রিকেটার এবং  সাপোর্টিং স্টাফদের উদ্দেশ্যে হেইডেন বলেন, ‘সবাই মনে রাখবেন, আমরা বিপজ্জনক দল এবং সবাই এটার প্রশংসা করবেন।যখনই পাকিস্তান খোলস ছেড়ে বেরিয়ে আসে, তখনই প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে যায়।এই মুহূর্তে কোনো দল আমাদের মোকাবেলা করতে চায় না।কেউই না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার পর দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা দল হচ্ছে পাকিস্তান। শ্রীলঙ্কা খেলেছে ৫১ ম্যাচ এবং পাকিস্তান খেলেছে ৪৫ ম্যাচ।পাকিস্তান জিতেছে ২৭ ম্যাচ, হেরেছে ১৭ ম্যাচ এবং এক ম্যাচে কোনো ফলাফল হয়নি। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। আর ২০০৭ বিশ্বকাপে হয়েছিল রানারআপ। ছয়বার সেমিফাইনাল খেলা দল হচ্ছে পাকিস্তান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিশ্বাস্য ইনিংস জয় পেল দক্ষিণ আফ্রিকা

ওয়েস্ট ইন্ডিজের পরীক্ষা নিলেন কালাম

গিলের রেকর্ড ভেঙে ব্রুকের দ্রুততম ডাবল সেঞ্চুরি

জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজে ব্যর্থ বাংলাদেশের চোখ এবার দক্ষিণ আফ্রিকাতে

নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জিতল ভারত

অভিষেকেই আইসিসির ‘সন্দেহের’ তালিকায় বাংলাদেশের আলিস

শাস্তি পেলেন বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়া অস্ট্রেলিয়ার ক্রিকেটার

বিদায় বলার পথে অ্যান্ডারসন

বাংলাদেশকে আগলে রাখলেন আফগানিস্তানের কোচ

সোহান-শামীমদের ছাড়পত্র না দেওয়ায় বিসিবির ওপর ক্ষুব্ধ আবুধাবির ফ্র্যাঞ্চাইজি