হোম > খেলা > ক্রিকেট

বাবর ভালো না করলে শিরোপা জিতবে না পাকিস্তান, বলেছেন পন্টিং

বিশ্বকাপের আর তিন মাসও বাকি নেই। এর মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। সাবেক কিংবদন্তি ক্রিকেটাররা নিজেদের ফেবারিট দলের নামও জানাতে শুরু করেছেন। ইতিমধ্যে নিজের ফেবারিট দলের নাম জানিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং।

তবে পন্টিংয়ের ফেবারিট তালিকায় নেই বর্তমান সময়ে দারুণ ক্রিকেট খেলা পাকিস্তান দলের নাম। সাবেক এই তারকা ব্যাটারের মতে, বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া ও ভারত। পন্টিং মনে করেন, বাবর ভালো না করলে পাকিস্তান বড় কিছু করতে পারবে না।

পাকিস্তানের শিরোপা জেতার সম্ভাবনার কথা জানাতে গিয়ে পন্টিং বলেছেন, ‘যদি বাবর দারুণ একটি টুর্নামেন্ট কাটাতে না পারে, তবে পাকিস্তান ভালো কিছু করতে পারবে না।’
পাকিস্তানের শিরোপাজয় নিয়ে সন্দিহান হলেও বাবরকে নিজের উচ্ছ্বাস গোপন করেননি পন্টিং। তিনি আরও বলেছেন, ‘কয়েক বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে আমি তাকে কাছ থেকে এবং ব্যক্তিগতভাবে দেখেছি। টেস্ট ম্যাচের ব্যাটিং বিবেচনায় আমার মনে হয়েছে তার জন্য সীমা হচ্ছে আকাশছোঁয়া।’

বিশ্বকাপে পাকিস্তানের সীমাবদ্ধতার কথা বলতে গিয়ে পন্টিং বলেন, ‘তাদের ওপেনাররা বেশ গুরুত্বপূর্ণ এবং তাদের নতুন বলের বোলাররাও। তবে উইকেট বিবেচনায় তাদের স্পিন বোলারদের জন্য দায়িত্ব পালন কঠিন হতে পারে। সম্ভবত তারা খুব বেশি সহায়তা পাবে না।’

‘দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেটা হবে বাংলাদেশের অনেক বড় অর্জন’

নির্বাচন যাতে স্বচ্ছ হয়, সবাইকে কঠোর বার্তা দিয়েছি: তামিম

পাকিস্তানকে ধবলধোলাইয়ের বোনাসের টাকা দিয়ে কী হবে, জানালেন তামিম

বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর অধিনায়কত্ব হারাচ্ছেন পাকিস্তান অধিনায়ক

পাকিস্তান সিরিজ জিতেও কেন অসন্তুষ্ট সালাহ উদ্দীন

লিটন-রিজওয়ানের তর্কের আসল খবর জানালেন পাকিস্তানি কোচ

পল্লবীর শিশু ধর্ষণের ঘটনার বিচার দাবি তামিম-শান্তদের

আইপিএল খেলার যোগ্য হলেন আমির, ভারত খেলাবে তো

‘অধিনায়কত্ব আমাকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছিল’

জাকেরের সেঞ্চুরির দিনে হৃদয়ের ব্যাটিং-ঝড়