হোম > খেলা > ক্রিকেট

শান্ত হতে পারলেন না রিকেলটন

ক্রীড়া ডেস্ক    

১১৩ রানের ইনিংস খেলেন রিকেলটন। ছবি: ক্রিকইনফো

সেঞ্চুরি করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন পর্বের প্রথম ম্যাচে রাজশাহীকে জিতিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এমন কিছু করার সুযোগ ছিল রায়ান রিকেলটনের সামনেও। কিন্তু নিজের কাজটা ঠিকঠাক করলেও সতীর্থদের পূর্ণ সহায়তা না পাওয়ায় শেষ পর্যন্ত শান্তর মতো জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি।

বিপিএলের মতো গতকাল মাঠে গড়িয়েছে এসএ টি–টোয়েন্টির নতুন পর্ব। উদ্বোধনী ম্যাচে ডারবান সুপারজায়ান্টসের কাছে ১৫ রানে হেরেছে এমআই কেপটাউন। ডারবানের করা ২৩২ রানের জবাবে ২১৭ রানে থামে তাদের ইনিংস। প্রথম ইনিংসের পরই ম্যাচের ভবিষ্যত সম্পর্কে কিছুটা হলেও আঁচ করতে পেরেছিল সবাই। কিন্তু ঝোড়ো ব্যাটিংয়ে আশা বাঁচিয়ে রেখেছিলেন রিকেলটন। মুলত তাঁর ব্যাটেই পাহাড়সম রান টপকানোর স্বপ্ন দেখছিল কেপটাউন।

ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ ওভারে আউট হন রিকেলটন। ইথান বশের বলে ইভান জোন্সের হাতে ক্যাচ দেওয়ার আগে করেন ১১৩ রান। ৫ চার ও ১১ ছক্কায় সাজানো তাঁর ৬৩ বলের ইনিংস। এক জেসন স্মিথ ছাড়া আর কেউ তাঁকে সঙ্গ দিতে পারেননি। ১৪ বলে ৪১ রান এনে দেন স্মিথ। ৪ চার ও ৩ ছক্কায় সাজানো তাঁর ২৯২.৮৬ স্ট্রাইকরেটের ইনিংস। রেজা হেনরিকস করেন ২৮ রান। তাঁর ২১ বলের ইনিংসটি পরিস্থিতির চাহিদা মেটাতে পারেনি। ডারবানের হয়ে ৪ উইকেট নেন ইথান। ৪ ওভারে এই পেসারের খরচ ৪৬ রান।

এর আগে দলীয় প্রচেষ্টায় এই পুঁজি পায় ডারবান। ৩৩ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন ডেভন কনওয়ে। কেইন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ৪০ রান। এছাড়া এইডেন মার্করাম ৩৫, জোন্স ৩৩ ও হেনরিখ ক্লাসেন করেন ২২ রান। ৪৬ রানের বিনিময়ে ২ উইকেট নেন জর্জ লিন্ডে।

অচলাবস্থার সমাধানে ক্লাবের সঙ্গে বসছে বিসিবি

বাবার কারণে ধোনি-কপিলের কাছে ক্ষমা চাইলেন যুবরাজ

‘পাকিস্তান ৭৯১ কোটি টাকা কোথায় খরচ করল, খতিয়ে দেখা উচিত’

আমিরের রেকর্ড কি ভাঙতে পারবেন মোস্তাফিজ

ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে বিসিবির চিঠি

অশালীন ভাষা ব্যবহার করে শাস্তি পেলেন ভারতীয় ব্যাটার

৩৩ কোটি টাকা এভাবেই ‘গচ্চা’ দিতে হচ্ছে কলকাতার

এত দিন পর মোস্তাফিজকে নিয়ে আইপিএল চেয়ারম্যানের বোধোদয়

তদন্ত চলাকালে বিসিবির আরও এক পরিচালকের পদত্যাগ

অবশেষে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া