হোম > খেলা > ক্রিকেট

মনে করেন সৌরভ গাঙ্গুলী

ভারত শক্তিশালী দল, পাকিস্তানের জন্য কঠিন হবে

ক্রীড়া ডেস্ক    

ভারতকে এগিয়ে রাখছেন সাবেক ক্রিকেটার। ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। এরপর থেকেই আলোচনা শুরু হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের আসন্ন মাঠের লড়াই নিয়ে। অতীতের মতো এবারও ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে নিজেদের মতো করে মন্তব্য করছেন সাবেক ক্রিকেটার এবং বিশ্লেষকরা। তাদের একজন সৌরভ গাঙ্গুলী।

সাম্প্রতিক সময়গুলোতে ভারতের সঙ্গে মাঠের লড়াইয়ে বেশ পিছিয়ে পাকিস্তান। সবশেষ এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী দেশ। প্রতিবারই হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছেড়েছে সালমান আলী আগার দল। এমনকি ফাইনালে তাদের হারিয়েই শিরোপা জিতেছে সূর্যকুমার যাদবের দল। সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে তাই ভারতেই এগিয়ে রাখছেন দেশটির সাবকে অধিনায়ক গাঙ্গুলী। তবে ভারত-পাকিস্তান ম্যাচের জমাট লড়াই দেখার অপেক্ষায় আছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপে আছে ভারত ও পাকিস্তান। লম্বা সময় ধরে এই দুই দল নিজেদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলে। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। টুর্নামেন্টের সহ আয়োজক শ্রীলঙ্কায় হবে দর্শকপ্রিয় ম্যাচটি। কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৫ ফেব্রুয়ারি মাঠে নামবে দুই দল।

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এনডিটিভিকে গাঙ্গুলী বলেন, ‘বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে। আগামী ১৫ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ম্যাচটি। ভারত খুবই শক্তিশালী একটি দল। পাকিস্তানের জন্য তাদের হারানো খুবই কঠিন হবে। ভারতকে হারানো সহজ হবে না।’

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের পারফরম্যান্স খুবই খারাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত আটবার ভারতের বিপক্ষে নেমে হেরেছে সাতটিতেই। অন্য দিকে ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে আট ম্যাচের সব কটিতেই হেরেছে পাকিস্তান। এবার তাদের সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ। চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে জিতেছে সালমানরা। ৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের শীর্ষে। এই আত্মবিশ্বাস নিয়ে নিশ্চয় ভারতকে হারাতে বদ্ধপরিকর পাকিস্তান।

মেয়েদের বিপিএল শুরুর দিনক্ষণ জানাল বিসিবি

‘পাকিস্তানকে ছাড়া বিশ্বকাপ হবে, কিন্তু ভারতকে ছাড়া নয়’

ভারত ম্যাচের সেই দুঃসহ স্মৃতি কি মনে পড়ছে আফগান এই ক্রিকেটারের

প্রতিশোধ নিতে দেড় বছরের অপেক্ষায় ছিল আফগানিস্তান, কিন্তু…

ডাবল সুপার ওভারের ম্যাচে আফগানদের কাঁদিয়ে দক্ষিণ আফ্রিকার জয়

মোদি স্টেডিয়ামে আজ যা ঘটেছে, তা আগে কখনোই হয়নি

৩ কোটি রুপিতে পিএসএলে নতুন দলে রিশাদ

‘পাকিস্তানকে নিয়ে ঘৃণা ছড়াচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটাররা’

পাকিস্তানের একমাত্র লক্ষ্য ছিল বাংলাদেশের সম্মান এনে দেওয়া, বলছেন পিসিবি চেয়ারম্যান

বিশ্বকাপের মাঝপথে হাসপাতালে ভারতীয় ব্যাটার, কারণ কী