হোম > খেলা

এইচএসসিতে কেমন ফল করেছেন খেলোয়াড়েরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেহেদী হাসান শ্রাবণ ও মারুফা আক্তার—দুজনেই পাস করেছেন এইচএসসিতে। ফাইল ছবি

জাতীয় দলের ক্যাম্পে অনুশীলন, আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি, এর মধ্যেই উচ্চমাধ্যমিকের পরীক্ষা। মাঠ ও শ্রেণিকক্ষের এই দুই লড়াই একসঙ্গে চালিয়ে এবার পরীক্ষার ফলেও সাফল্য পেয়েছেন দেশের কয়েকজন ক্রীড়াবিদ। তাঁদের মধ্যে আছেন হকির যমজ বোন হিমাদ্রী ও নিলাদ্রী বড়ুয়া, ফুটবলের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ এবং টেবিল টেনিসের খই খই সাই মারমা।

দুই বোনের মধ্যে হিমাদ্রী পেয়েছেন জিপিএ-৫। নিলাদ্রীর ফল জিপিএ ৪.৮৩। জাতীয় নারী হকি দলের এই দুই সদস্যই বিকেএসপির শিক্ষার্থী। পরীক্ষার আগে জাতীয় দলের ক্যাম্পে থাকায় পড়াশোনার জন্য প্রত্যাশিত সময় পাননি তাঁরা। ফলে ফল নিয়ে খুব বেশি প্রত্যাশাও ছিল না তাঁদের। শেষ পর্যন্ত ভালো ফল পেয়ে খুশি দুজনই।

নিলাদ্রী বলেন, ‘ভালোভাবে প্র্যাকটিস করার জন্য সেভাবে পরীক্ষা দিতে পারিনি। বেশি কিছু আশা ছিল না, তারপরও ভালো লাগছে ফল দেখে।’

হকির পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে চান দুই বোন। হিমাদ্রী বলেন, ‘ভালো লাগছে, ঢাকাতে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই।’

বিকেএসপির হকি বিভাগ থেকে জাতীয় দলে সুযোগ পাওয়া সাত খেলোয়াড়ের ছয়জনই এবার উত্তীর্ণ হয়েছেন। তাঁদের একজন টেবিল টেনিস খেলোয়াড় খই খই সাই মারমা। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৬৭ পেয়েছেন তিনি। পরীক্ষার কারণে নির্বাচন দুটি বড় প্রতিযোগিতাও খেলতে পারেননি খই খই। তবে ফল নিয়ে তাঁর সন্তুষ্টি আছে।

খই খই বলেন, ‘আসলেই একসঙ্গে দুইটা চালানো কঠিন ছিল, পরীক্ষার জন্য আমি সিলেকশন দিতে পারিনি, যে কারণে বড় দুটি গেমস মিস করেছি, তারপরও ফলটা অপ্রত্যাশিত ছিল, খুব ভালো লাগছে।’

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা তাঁর। টেবিল টেনিসের জুনিয়র জাতীয় দলের আরও চার খেলোয়াড় রেশমি তঙচঙ্গা, ঐশি রহমান, নাফিস ইকবাল ও আবুল হাসেম হাসিবও এইচএসসি পরীক্ষায় পাস করেছেন।

ফুটবলের দুই গোলকিপারও পেয়েছেন ভালো ফল। জাতীয় দলের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় ঐচ্ছিক বিষয়সহ জিপিএ ৪.৭১ পেয়েছে। অনূর্ধ্ব-২০ জাতীয় দলের গোলকিপার ইসমাইল হোসেন মাহিন মানবিক বিভাগ থেকে পেয়েছেন জিপিএ ৪.২৫।

জাতীয় নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তারও এবার বি পেয়ে উত্তীর্ণ হয়েছেন। গত বছর পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় এবার অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে আবার অংশ নেন তিনি।

বাংলাদেশকে চার দিনেই হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

গ্রামে চাঁদা তুলে খেলার মাঠ ক্রয়, আরও জমি দিচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়

ব্রাজিল থেকেও ভোট পেয়েছেন মেসি, আর কারা দিয়েছেন ভোট

বাংলাদেশের বিপক্ষে জয়ের আরও কাছে ওয়েস্ট ইন্ডিজ

বৃষ্টির সঙ্গে বাংলাদেশকে নিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজও

রোনালদোকে ফেরাতে সৌদি ক্লাবের কাছে অনুরোধ

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

হৃদয়-লিটনদের ব্যাটিং শেখালেন নাঈম

ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিতে পারল বাংলাদেশ

ফের বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বৃষ্টির বাগড়া