হোম > রাজনীতি

একযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের ফেসবুক পোস্ট, কী হচ্ছে ৩১ ডিসেম্বর?

ঢাবি প্রতিনিধি

ফাইল ছবি

একযোগে বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী সমন্বয়কদের ফেসবুক পোস্ট নিয়ে শুরু হয়েছে আলোচনা। বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী বেশ কয়েকজন ফেসবুক পোস্টে লেখেন, ‘এ বছরই হবে। ৩১ ডিসেম্বর। ইনশা আল্লাহ!’। এ ছাড়া কেউ কেউ লেখেন, ‘Comrades Now or Never.’

অভ্যুত্থানে নেতৃত্বদানকারী একাধিক সমন্বয়কের সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের ইশতেহার ‘জুলাই প্রোক্লেমেশন’ ঘোষণা করবে ছাত্র-জনতা। ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ৩টায় রাজধানীর শহীদ মিনারে এই ইশতেহার ঘোষণা করা হবে।

তাঁরা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের এটা আগে ঘোষণা করার কথা ছিল, যা বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। যেহেতু ‘২৪ সালে গণ-অভ্যুত্থান হয়েছে, তাই ‘২৪ সালের মধ্যে এটা ঘোষণা করার জন্য তাৎক্ষণিক সিদ্ধান্তে তোড়জোড় করা হচ্ছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্বদানকারী একজন সমন্বয়ক নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিটি বিপ্লব বা গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র থাকে, সেটার (গণ-অভ্যুত্থান) লেজিটিমেসি থাকে, সেটা সংরক্ষণেরও প্রয়োজন রয়েছে। তারই অংশ হিসেবে ইশতেহার ঘোষণা করা হবে।’

ইশতেহার কে ঘোষণা করবেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সেটা এখনো ডিসাইড করা হয়নি। গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল স্তরের মানুষ সেদিন উপস্থিত থাকবে। একটি নতুন দিনের জন্য আমরা অপেক্ষায় আছি।’

যুবদলের নতুন কমিটি, মুন্না সভাপতি ও সাধারণ সম্পাদক নয়ন

রাশেদ ও গাফফারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছি: হান্নান মাসউদ

পদত্যাগের দুদিন পর ফেসবুকে দীপেন দেওয়ানের দীর্ঘ পোস্ট

ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান

সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত

পুশ ইন ইস্যুতে সরকারের কঠোর অবস্থান দেখতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ মারা গেছেন

সীমান্তে পুশ ইনের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে: ইসলামী আন্দোলন

বিচার লম্বা হওয়া মানে অপরাধীকে সহযোগিতা করা: ধর্ষণ-হত্যা নিয়ে জামায়াত আমির

সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: যুবশক্তি সভাপতি