হোম > রাজনীতি

জাতীয় পার্টির আয় বেড়েছে, কমেছে ব্যয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আয় বাড়লেও ২০২৩ সালে ব্যয় কমেছে বর্তমান সংসদের বিরোধী দল জাতীয় পার্টির। মঙ্গলবার দলটির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দেন। 

রেজাউল ইসলাম ভূইয়া সাংবাদিকদের বলেন, ‘২০২৩ সালে দলের আয় হয়েছে ৩ কোটি ২২ লাখ ৭৯ হাজার ৮৩১ টাকা। ব্যয় হয়েছে ১ কোটি ১৩ লাখ ১৮ হাজার ৫২৫ টাকা। ব্যয়ের চেয়ে আয় বেশি হয়েছে ২ কোটি ৯ লাখ ৬১ হাজার ৩০৬ টাকা।’ 

এদিকে, নির্বাচন কমিশনের তথ্যানুসারে—২০২২ সালে জাতীয় পার্টির আয় হয়েছে ২ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮ টাকা। আর ব্যয় হয়েছিল ১ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা। তার আগের বছর অর্থাৎ ২০২১ সালে দলটির আয় ছিল ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা এবং ব্যয় হয়েছিল ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা। 

প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত দলগুলোর আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার বিধান আছে।

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির

পুরোনো অস্ত্রেই আক্রমণে সরকারি ও বিরোধী দল

শাপলা চত্বর হত্যাকাণ্ডে আসামি হচ্ছেন ইনু

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

আইআরআইয়ের আমন্ত্রণে তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি

তিস্তা প্রকল্প বাস্তবায়ন করব, কেউ নাখোশ হলে রাজশাহীর আম পাঠাব: শফিকুর রহমান

গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে না দিলে জনগণই খুলে নেবে: নাহিদ

এখনো জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ পাইনি: নাহিদ ইসলাম