হোম > রাজনীতি

মির্জা ফখরুল হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন

আজকের পত্রিকা ডেস্ক­

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

সাভার সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকার পর গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার বেলা ২টায় বিএনপি মহাসচিব বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিসক এ জেড এম জাহিদ হোসেন।

জাহিদ হাসান বলেন, ‘মহাসচিব বাসায় পৌঁছেছেন। তিনি সুস্থ আছেন, ভালো আছেন। এখন তিনি বিশ্রামে আছেন।’

জাহিদ হোসেন আরও বলেন, ‘সাভার সিএমএইচে তাঁর কিছু পরীক্ষা–নিরীক্ষা করা হয়েছে। রিপোর্টগুলোর ফলাফল ভালো। সিএমএইচের চিকিৎসকেরা রিপোর্ট পর্যালোচনা করে বিএনপি মহাসচিবকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেন।’

জাতীয় স্মৃতিসৌধের ঘটনার বর্ণনা জাহিদ বলেন, ‘হাজার হাজার নেতা–কর্মী নিয়ে বিএনপি মহাসচিব স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানান। এত ভিড় ছিল, যা না দেখলে বোঝানো সম্ভব না! এই ভিড়ের মধ্যে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে মহাসচিব সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ের জন্য যখন যাচ্ছিলেন তখন এই ভিড়ের চাপে মহাসচিব অসুস্থ হয়ে পড়েন।’

‘তিনি বসে পড়েন। আমি, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও সাবেক সংসদ সদস্য দেওয়ান সালাহউদ্দিন বাবু দ্রুত তাঁকে ধরাধরি করে গাড়িতে তুলে সিএমএইচে নিয়ে আসি। আল্লাহর রহমতে হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে কমান্ড্যান্ট, মেডিসিন, হৃদ্‌রোগ, আইসিইউসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা মহাসচিবের চিকিৎসা দ্রুত শুরু করেন, কয়েকটি পরীক্ষাও করেন।’ বলেন ডা. জাহিদ।

এর আগে আজ সকাল ১০টা ২০ মিনিটের দিকে বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের জন্য এগিয়ে আসতেই নেতা–কর্মীদের ধাক্কাধাক্কিতে মেঝেতে বসে পড়ে যান তিনি। পরে ধীরে ধীরে সেখানেই শুয়ে পড়েন।

স্থানীয় সরকার নির্বাচনে যেকোনো মূল্যে ‘একক প্রার্থী’ চান তারেক রহমান

সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পর্যন্ত দলীয় ব্যক্তিদের বসানো হয়েছে: আখতার হোসেন

গুরুত্বপূর্ণ-জনবহুল স্থানে নিরাপত্তা জোরদারের দাবি জামায়াতের

বিএনপি খাল খননের নামে শ্রমিকের টাকা, খালের বালু খাওয়া শুরু করেছে: সারজিস

রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির দলীয় বৈঠকে: মির্জা ফখরুল

জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

অসুস্থতার অজুহাতে যেন সাহাবুদ্দিন বিদেশে পালাতে না পারেন: নাহিদ ইসলাম

সাহাবুদ্দিনকে কোনোভাবেই ‘সেফ এক্সিট’ দেওয়া যাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার দাবি এনসিপির