হোম > রাজনীতি

‘আড়াই ঘণ্টার সিনেমার মতো’ ৫ বছরে জনজীবন বদলাতে চান ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ফরম সংগ্রহ করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’ 

প্রার্থী হিসেবে নিজেকে যোগ্য দাবি করে ফেরদৌস বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। নিজের ব্যক্তি, পারিবারিক জীবনে কোনো শত্রু নেই। সবাই আমার বন্ধু। নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে সবার কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি।’ 

ঢাকা-১০ আসনে চ্যালেঞ্জের কথা উল্লেখ করে ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত এই নায়ক বলেন, ‘আসনটি যে এলাকার মধ্যে পড়েছে, সেটি দেশ সৃষ্টির সঙ্গে জড়িত। এখানে নির্বাচিত হলে সংসদ সদস্য হিসেবে আমার জন্য একটা চ্যালেঞ্জ হবে।’ 

রাজনীতিতে হুট করে আগমন নয়, ফেরদৌস বরাবরই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘গত ১০ বছর আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্বাচনে প্রচার-প্রচারণার সঙ্গে যুক্ত ছিলাম। পারিবারিকভাবে আমরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।’ 

তিনি আরও বলেন, সিনেমায় আড়াই ঘণ্টায় একটি জনজীবনে পরিবর্তন নিয়ে আসে নায়ক। সেখানে পাঁচ বছরে একটি এলাকায় অনেক কিছু করা সম্ভব। 

গত রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থী হিসেবে ফেরদৌসের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন তুলেছিলেন নায়ক ফেরদৌস।

নির্বাচনের পাঁচ মাস পরও আইনশৃঙ্খলার উন্নতি হয়নি, বেড়েছে মব-চাঁদাবাজি: সিপিবি

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ, প্রস্তুতি নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

গণভোটের রায় বাস্তবায়নে ১৪ নভেম্বর রাজধানীতে ১১ দলের মহাসমাবেশ

গ্যাস সংকট-বিদ্যুতের বাড়তি বিল: চুলা-পাতিল নিয়ে ১১ দলের অবস্থান কর্মসূচি

ছাত্ররাজনীতি: শিক্ষাঙ্গনে অস্থিরতায় সেই লেজুড়বৃত্তি

সংবিধান সংশোধন কমিটি: কমিটিতে মতামতও দেবে না বিরোধী দল

৫ দফা দাবিতে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের’ প্রতীকী লংমার্চ

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ঢাবিতে শিবিরের গণজমায়েত

আমরা শৃগালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি: রেজাউল করীম