হোম > রাজনীতি

বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন আহমদ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

গতকাল রাতে পেকুয়া উপজেলার মগনামা উচ্চবিদ্যালয়ের মাঠে বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপি যখনই ক্ষমতায় থাকে, তখন এ দেশের লবণশ্রমিকেরা তাঁদের উৎপাদিত লবণের ন্যায্যমূল্য পান। এখন লবণের ন্যায্যমূল্য নাই। ঢাকায় মানুষ এক কেজি লবণ ৪০ টাকা করে কিনে খায়, অথচ আমার এলাকায় লবণচাষি ১০ টাকাও কেজিপ্রতি পান না। এটা চরম বৈষম্য।’

গতকাল বৃহস্পতিবার রাতে পেকুয়া উপজেলার মগনামা উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মগনামা ও উজানটিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দরিদ্র লবণচাষিদের লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে অনেক সংগ্রাম করেছি এবং তা বাস্তবায়নও করেছি। এখন অর্ন্তবর্তী সরকার আছে, যাঁদের অভিজ্ঞতা না থাকার ফলে লবণ আমদানির কথা বলেছিলেন। ফলে লবণের দাম কমে গেছে। আমাদের অনুরোধে তাঁরা আমদানি বন্ধ করেছেন; এখন লবণের দাম বাড়বে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত হবে।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘বিএনপির অপর নাম গণতন্ত্র, গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। আমরা এ দেশকে কোথায় নিয়ে যাব, তার একটি রূপরেখা জনগণের কাছে বলেছি। দরিদ্রদের জন্য বলেছি, ফ্যামিলি কার্ড দেব। আমরা দারিদ্র্য বিমোচন করব, এ দেশে অর্থনৈতিক সচ্ছলতা আনব। অথচ আমাদের প্রতিদ্বন্দ্বী যাঁরা ভোট করছেন, তাঁদের দেশের মানুষের জন্য কোনো পরিকল্পনা নেই।’

সভায় আরও বক্তব্য দেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, পেকুয়া পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, কক্সবাজার জেলা ওলামা দলের সভাপতি আলী হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন, উপজেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন প্রমুখ।

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি, ছাত্রদলে ১১ হল ভিপি ও জিএস

একটি দল মামলা দিয়ে মানুষের কাছ থেকে খাজনা তুলেছে: জামায়াতের আমির

পিরোজপুরে নেমেই সাঈদীর কবর জিয়ারত করবেন জামায়াতের আমির

হাসিনার জেলায় ‘নৌকা’ ছাড়া নির্বাচন, আওয়ামী লীগের ভোটার ভিড়ছেন বিএনপি–জামায়াতে

নির্বাচনী ইশতেহার: নারী ও কাদিয়ানি সম্পর্কিত নীতি করবে খেলাফত মজলিস

মানুষ বলে, বাবারে টাকা যত লাগে দিমু; কিন্তু দুর্নীতি করবা না: হাসনাত আবদুল্লাহ

শেখ হাসিনাকে দিয়ে আল্লাহ জামায়াতের উপর কৃতকর্মের গজব দিয়েছিলেন: ইসলামী সমাজের আমির

বিএনপির সর্বশেষ নির্বাচনী জনসভার স্থান ও তারিখ জানালেন রিজভী

শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

শনিবার উত্তরাঞ্চলের তিন জেলায় সফরে যাচ্ছেন তারেক রহমান